স্টিফেন কারির মুখে মেসির প্রশংসা: কিংবদন্তি থেকে কিংবদন্তিকে শ্রদ্ধা
ফুটবল মাঠে লিওনেল মেসি আর বাস্কেটবলের কোর্টে স্টিফেন কারি—দুই ভিন্ন খেলার দুই মহানায়ক। তাদের সম্পর্কের গভীরে আছে পারস্পরিক শ্রদ্ধা, মুগ্ধতা এবং বন্ধুত্ব। বহু আগে থেকেই একে অপরের প্রতি মুগ্ধতার কথা প্রকাশ করেছেন এই দুই তারকা। তবে সম্প্রতি মেসিকে নিয়ে স্টিফেন কারি আরও একবার তার প্রশংসা করেছেন, যা বিশ্ব ক্রীড়াঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
২০১৫ সালে এনবিএতে গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের হয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পরই মেসির প্রতি মুগ্ধতার কথা প্রকাশ করেন কারি। সেই সময় তিনি বলেছিলেন, “আমার মনে হয়, আমাদের খেলার ধরনটা অনেকটাই এক—আমরা দুজনেই সৃষ্টিশীল।” সেবারই কারি তাঁর ৩০ নম্বর জার্সি উপহার পাঠান বার্সেলোনার হয়ে খেলা মেসিকে।
এরপর ২০১৬ সালে ইনস্টাগ্রামে কারির অনুসারী সংখ্যা ১০ মিলিয়ন ছুঁলে মেসি তাকে উপহার পাঠান নিজের ১০ নম্বর জার্সি। সেই থেকেই শুরু হয় দুই তারকার এই বিশেষ বন্ধুত্ব। এখন মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির হয়ে খেলার কারণে তাদের যোগাযোগ আরও সহজ হয়েছে।
সম্প্রতি টরন্টো র্যাপটর্সের বিপক্ষে ম্যাচে হারের পর স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে কারি বলেন, “মেসির মতো একজন কিংবদন্তি শুধু ফুটবলে নয়, সব খেলাতেই প্রেরণাদায়ী। গ্রেটনেস বিভিন্ন উপায়ে অন্য গ্রেটনেসকে অনুপ্রাণিত করে। ফুটবল আর বাস্কেটবলের মধ্যে সরাসরি মিল কম হলেও মেসির খেলার প্রতি নিবেদন, সৃষ্টিশীলতা এবং দীর্ঘদিনের সফলতা আমাকে মুগ্ধ করে।”
কারি আরও যোগ করেন, “মেসি যেভাবে মাঠে এবং মাঠের বাইরে নিজের যত্ন নেয়, সেটি অসাধারণ। তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমিও চেষ্টা করি তার পথ অনুসরণ করতে।”
লিওনেল মেসি এবং স্টিফেন কারি, দুইজনই নিজেদের খেলায় সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন। মেসি জাতীয় দল ও ক্লাবের হয়ে সব ধরনের শিরোপা জিতেছেন—বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়নস লিগ, লিগ শিরোপা, ক্লাব বিশ্বকাপসহ ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের জন্য রেকর্ড আটবার ব্যালন ডি’অর জিতেছেন।
অন্যদিকে, স্টিফেন কারি চারবার এনবিএ চ্যাম্পিয়ন হয়েছেন, দুবারের লিগ এমভিপি এবং অলিম্পিক সোনাজয়ী। তার তিন-পয়েন্ট শুটিং দক্ষতা তাকে এনবিএর ইতিহাসে এক বিশেষ অবস্থানে পৌঁছে দিয়েছে।
মেসি বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন। চুক্তির মেয়াদ শেষ হলে তিনি চাইলে ২০২৬ পর্যন্ত তা নবায়ন করতে পারবেন। অন্যদিকে, ৩৬ বছর বয়সী কারি গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সকে আবারও প্লে-অফে তোলার জন্য কঠোর পরিশ্রম করছেন।
মেসি এবং কারির এই পারস্পরিক শ্রদ্ধা ক্রীড়াঙ্গনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের কথাবার্তা এবং একে অপরের প্রতি মুগ্ধতা শুধু তাদের ভক্তদেরই নয়, বরং সমগ্র ক্রীড়াজগতের জন্য এক ইতিবাচক বার্তা দেয়। খেলার মধ্যে জাতি, খেলা বা ভৌগোলিক সীমানা পেরিয়ে বন্ধুত্ব ও শ্রদ্ধা কেমন হতে পারে, তা দেখিয়ে দিয়েছেন মেসি এবং কারি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: টস শেষ, জানুন ফলাফল
- ৯ কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের ব্যাপক চাহিদা
- নাভানা ফার্মায় তোলপাড়: বিএসইসির ৪ সদস্যের কমিটি
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি বিনিয়োগকারীদের জন্য ডিএসইর সতর্কবার্তা
- চাঙ্গা হচ্ছে শেয়ারবাজার: বিদেশিদের পছন্দের শীর্ষে ২৬ ব্লু-চিপ শেয়ার
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ৮৯টি দিবসের নতুন তালিকা: ৫ আগস্ট যুক্ত হলেও বাদ পড়লো যেসব দিবস
- পিএসসিতে ১১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদনের নিয়ম ও পেমেন্ট পদ্ধতি জানুন
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: পাকিস্তানের ব্যাটিং ঝড়, সরাসরি দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৩ মার্চ ২০২৬)
- টানা ৭ দিন বন্ধ শেয়ারবাজার: কবে শুরু হবে লেনদেন?
- একলাফে কমলো স্বর্ণের দাম: ২২ ক্যারেট স্বর্ণের দাম কত
- শেয়ারবাজারে বড় রদবদল: ৩ ব্রোকারেজ থেকে ৬ প্রতিনিধি বাদ পড়লেন
- ঈদের আগে শেয়ারবাজারে বড় চমক, সূচকের রেকর্ড উত্থান