বিপিএল ফাইনালের সময় সূচি পাল্টালো বিসিবি
শেষের দিকে চলে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল)। লিগ পর্ব শেষ এরপর এলিমিনেটর ও কোয়ালিফায়ার শেষ এখন বাকি আছে শুধু ফাইনাল ম্যাচ। ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে দুই ফাইনালিস্ট। গতকাল খুলনাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে চিটাগং কিংস। ফাইনালে ফরচুন বরিশালের মুখোমুখি হবে চিটাগং কিংস। ৭টার পরিবর্তে আগামীকাল ৬টায় শুরু হবে ফাইনাল ম্যাচ।
ফাইনাল ম্যাচে কেমন হতে পারে ফরচুন বরিশালের একাদশ চলুন দেখে নেয়া যাক:
চলমান বিপিএলে ব্যাট হাতে দারুন ছন্দে আছে দলটির অধিনায়ক তামিম ইকবাল। সেই সাথে দারুন ছন্দে আছেন আরেক ওপেনার তাওহীদ হৃদয়। শেষ ম্যাচে দারুন ইনিংস খেলে দলকে ফাইনালে তুলেছেন তিনি। ওপেনিংয়ে এই দুজনকে দেখা যাবে। তিন নম্বরে ব্যাটিংয়ে দেখা যাবে ডেভিড মালানকে।
৪ নম্বরে দেখা যাবে দেশ সেরা ব্যাটার মুশফিককে। যদিও চলমান বিপিএলে তেমন একটা বলার মত ভালো খেলতে পারেননি। তবে বড় ক্রিকেটার বড় ম্যাচের জন্য নিজের সেরাটা লুকিয়ে রাখে। আর যদি নিজের সেরাটা দিতে পারেন তাহলে ফাইনালে ভালো হবে ফরচুন বরিশালের।ক্রিকেট বইক্রিকেট বই
পাঁচ নম্বরে দেখা যাবে হার্ড হিটার অলরাউন্ডার কাইল মায়ার্শ। ৬ নম্বরে দেখা যাবে বাংলাদেশের সেরা ফিনিসার মাহমুদউল্লাহ রিয়াদকে। ৭ নম্বরে দেখা যাবে জিমি নিশামকে। মোহাম্মদ নাবির পরিবর্তে তাকে দলে নিয়ে ফরচুন বরিশাল। তাই নাবির পরিবর্তে একাদশে দেখা যাবে জিমি নিশামকে।
স্পিন বিভাগ সমালাবেন রিশাদ হোসেন ও তানভির ইসলাম। পেস বিভাগে থাকবেন ইবাদত হোসেন ও আলীকে। পেস বিভাগে আরও দুই অলরাউন্ডার জেমি নিশাম ও কাইল মায়ার্শকে দেখা যাবে।
ফরচুন বরিশালের সম্ভাব্য সেরা একাদশ:
তামিম ইকবাল(অধিনায়ক), তাওহীদ হৃদয়, ডেভিড মালান, মুশফিকুর রহিম, কাইল মায়ার্শ, মাহমুদউল্লাহ রিয়াদ, জেমি নিশাম, রিশাদ হোসেন, তানভির ইসলাম, ইবাদত হোসেন ও আলী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ড্র করলেই ইতিহাস! বাংলাদেশের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬)
- আজকের খেলার সময়সূচি: রিয়াল বনাম বায়ার্ন
- এডহক কমিটিতে থাকা কি নির্বাচনে অংশ নিতে পারবে?
- বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ, দেশের যেসব এলাকায়
- বিসিবিতে বড় ধামাকা: তামিম ইকবালকে নতুন সভাপতি ঘোষণা
- অন্য দেশে জন্মেও যারা বিশ্বকাপ জেতালেন: অজানা ইতিহাস
- মাদ্রিদ বধের ছকে বায়ার্ন: খেলবেন কি হ্যারি কেইন?
- নতুন এডহক কমিটির প্রথম সভা আজকেই
- আজকের নামাজের সময়সূচি: ৭ এপ্রিল ২০২৬
- হাসিমুখে বিদায় নিতে চাই: বড় ঘোষণা দিলেন সাকিব
- ইয়ামালের পাশে ভিনিসিয়ুস: বর্ণবাদ রুখবে রিয়াল-বার্সা তারকা