এক লাফে কমলো চিনির দাম, স্বস্তি পাচ্ছে ভোক্তারা
নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে অপরিশোধিত চিনির দাম কমায় এর ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বাজারেও। আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো চিনির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যা সাধারণ ভোক্তাদের জন্য স্বস্তির খবর।
নতুন মূল্য অনুযায়ী, প্যাকেটজাত চিনির দাম প্রতি কেজিতে ৫ টাকা কমিয়ে ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১২৫ টাকা। পাশাপাশি, খোলা চিনির দামও ২ টাকা কমিয়ে ১১৮ টাকা করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) চিনি পরিশোধনকারী ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর সূত্রে এই তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির দর নিম্নমুখী হওয়ায় দেশের বাজারেও দাম সমন্বয় করা হয়েছে। এতে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং ভোক্তারা কিছুটা স্বস্তি পাবেন।
বর্তমানে দেশের চিনির বাজারে শীর্ষস্থানে থাকা মেঘনা ও সিটি গ্রুপ দাম কমানোর প্রক্রিয়া শুরু করেছে। মেঘনা গ্রুপ ইতোমধ্যে নতুন দামে চিনি বাজারজাত শুরু করেছে, আর সিটি গ্রুপও একই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহকারী ব্যবস্থাপক তাসলিম শাহরিয়ার বলেন, “আমরা গত সোমবার থেকে নতুন দামের প্যাকেট ছাপানোর কাজ শুরু করেছি এবং ইতোমধ্যে বাজারে সরবরাহ শুরু হয়েছে।”
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের প্রবণতা অনুসারে দেশে চিনির দাম আরও কমতে পারে। ফলে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম সহনীয় পর্যায়ে আসবে বলে আশা করা হচ্ছে। এতে সাধারণ ক্রেতারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন।
জামাল/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি