জাতীয় নাগরিক পার্টিকে সাংবাদিক ইলিয়াসের আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক: রাজনীতির অঙ্গনে নতুন আলোচনার ঝড় তুলেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক চাঞ্চল্যকর পোস্টে তিনি জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে সরাসরি আল্টিমেটাম দিয়েছেন। তার দাবি, ২৪ ঘণ্টার মধ্যে পার্টি থেকে মাজহারুল নামের এক ব্যক্তিকে অপসারণ করতে হবে, নতুবা তিনি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।
ইলিয়াসের ভাষ্য অনুযায়ী, মাজহারুল একজন মাদকাসক্ত এবং শ্রমিক প্রতিনিধির পরিচয়ে ইসলাম-বিরোধী মন্তব্য করেছেন। এ ধরনের বিতর্কিত চরিত্রের পার্টিতে অবস্থান নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং এ বিষয়ে দেশের মুসলমানদের কাছে জবাবদিহিতার দাবি জানিয়েছেন।
তার পোস্টে আরও বলা হয়েছে, "এই ধরনের ব্যক্তির উপস্থিতি দলের আদর্শকে প্রশ্নবিদ্ধ করছে। আমি সময় বেঁধে দিচ্ছি, ২৪ ঘণ্টার মধ্যে যদি তাকে সরানো না হয়, তবে পরবর্তী পদক্ষেপ নিতে আমি বাধ্য হব।"
তবে এখানেই থেমে থাকেননি ইলিয়াস। তিনি বাখাল রাহা এবং সমকামিতা প্রসঙ্গে দলের অবস্থান স্পষ্ট করারও আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "এই বিষয়ে যদি দল কোনো সুস্পষ্ট বক্তব্য না দেয়, তাহলে আমি জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে সর্বাত্মক বয়কটের ডাক দেব।"
ইলিয়াস হোসাইনের এই বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। জাতীয় নাগরিক পার্টির অভ্যন্তরীণ টানাপোড়েনের মধ্যেই এই ইস্যু সামনে আসায় নতুন করে বিতর্ক দানা বাঁধছে। তবে এখন পর্যন্ত দলটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখন সবার নজরে।
জামাল/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের স্বর্ণের ভরি কত
- বর্তমানে vivo-এর সেরা ৫ ফোন, কোনটার দাম কত?
- 8000mAh ব্যাটারি নিয়ে vivo Y32, সঙ্গে IP69 সুরক্ষা
- আজকের স্বর্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
- OPPO Find X10 Pro Max-এ তিন ২০০MP ক্যামেরা, ব্যাটারি ৮,০০০mAh
- আজকের আবহাওয়া: দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- আজকের টাকার রেট: বেড়েছে ১৭টি দেশের টাকার মান
- Vivo X500 Series: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারির চমক