তাসকিন আহমেদ এ+ ক্যাটাগরিতে, বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২২ ক্রিকেটার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে, যেখানে বড় চমক হিসেবে এ+ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। বিসিবির নির্বাচকরা ২০২৫ মৌসুমের জন্য মোট ২২ জন ক্রিকেটারের নাম চূড়ান্ত করেছেন, তবে সেখানে নেই দেশের অন্যতম সফল অলরাউন্ডার সাকিব আল হাসান।
দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন। মুশফিক 'এ' ক্যাটাগরিতে ও মাহমুদউল্লাহ 'বি' ক্যাটাগরিতে জায়গা পেলেও, তাদের নিয়ে কিছুটা দ্বিধায় রয়েছে বিসিবি।
নতুন কেন্দ্রীয় চুক্তিতে এবার ফরম্যাটভিত্তিক নয়, ক্রিকেটারদের পাঁচটি গ্রেডে ভাগ করা হয়েছে। যেখানে তাসকিন একমাত্র ক্রিকেটার হিসেবে পেয়েছেন সর্বোচ্চ এ+ ক্যাটাগরির স্বীকৃতি।
কেন্দ্রীয় চুক্তির তালিকা:
এ+ ক্যাটাগরি:
তাসকিন আহমেদ (একমাত্র খেলোয়াড়)
এ ক্যাটাগরি:
নাজমুল হোসেন শান্ত
মেহেদী হাসান মিরাজ
লিটন দাস
মুশফিকুর রহিম
বি ক্যাটাগরি:
মুমিনুল হক
তাইজুল ইসলাম
মাহমুদউল্লাহ রিয়াদ
মুস্তাফিজুর রহমান
তাওহীদ হৃদয়
হাসান মাহমুদ
নাহিদ রানা
সি ক্যাটাগরি:
সাদমান ইসলাম
সৌম্য সরকার
জাকের আলি অনিক
তানজিদ হাসান তামিম
শরিফুল ইসলাম
রিশাদ হোসেন
তানজিম হাসান সাকিব
শেখ মেহেদী হাসান
ডি ক্যাটাগরি:
নাসুম আহমেদ
খালেদ আহমেদ
জাতীয় দলের নির্বাচকরা এই তালিকা প্রস্তাব করার পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ তা অনুমোদন করেছেন। নতুন কাঠামোতে ক্রিকেটারদের পারফরম্যান্স এবং ফিটনেসকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে আরও পরিবর্তনের ইঙ্গিত দেয়। বিসিবির এই সিদ্ধান্ত দলের ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়।
রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live