সপ্তাহজুড়ে দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহজুড়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো-ইউনিলিভার কনজ্যুমার কেয়ার ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউনিলিভার ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৫২০ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। গত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ টাকা ৬২ পয়সা। কোম্পানিটির ৩১ ডিসেম্বর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৬ টাকা ৮৩ পয়সায়।
আগামী ১৫ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৬ এপ্রিল ।
পাইওনিয়ার ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২৫ শতাংশ নগদ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৪ টাকা ৯৭ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৬৫ পয়সায়।
আগামী ০৬ মে ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৭ এপ্রিল।
রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- HSC Result 2026প্রকাশ: সহজে ঘরে বসে মোবাইলে রেজাল্ট দেখুন এখানে
- ‘জেড’ ক্যাটাগরিতে ৪ কোম্পানি
- আজ এইচএসসি রেজাল্ট ২০২৬: অনলাইনে মার্কশিটসহ ফল দেখবেন যেভাবে
- ওয়ারিশ সনদ দিয়ে জমি নামজারি করবেন যেভাবে, জেনে নিন নিয়ম
- আজকের টাকার রেট কত: কমেছে ৬টি দেশের টাকার বিনিময় হার
- আজ HSC Result 2026: অনলাইনে মার্কশিটসহ ফল দেখবেন যেভাবে