এক নজরে দেখেনিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে থেকে কোন দল কত টাকা পেল
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান! ১২ বছর পর আবারও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলল ভারত। একসময় যে ট্রফিটি অধরা ছিল, এবার সেটিই তাদের গর্বের প্রতীক।
রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর এক ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। এটি ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে তৃতীয় শিরোপা। মিনি বিশ্বকাপ খ্যাত এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করল টিম ইন্ডিয়া।
শিরোপার সঙ্গে এসেছে মোটা অঙ্কের প্রাইজমানিও। আইসিসির ঘোষণার ভিত্তিতে, চ্যাম্পিয়ন ভারত পেয়েছে ২২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা! অন্যদিকে, রানার্সআপ নিউজিল্যান্ড পেয়েছে ১১ লাখ ২০ হাজার মার্কিন ডলার, যা প্রায় ১৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা।
২০১৭ সালের পর প্রথমবারের মতো আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার প্রাইজমানির পরিমাণ বেড়েছে ৫৩ শতাংশ। সেমিফাইনালে হেরে বিদায় নেয়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকারী দলগুলো পেয়েছে ৩ লাখ ৫০ হাজার ডলার। সপ্তম ও অষ্টম স্থানে থাকা দলগুলোর জন্য বরাদ্দ ছিল ১ লাখ ৪০ হাজার ডলার। এছাড়া, অংশগ্রহণকারী আট দল প্রত্যেকেই পেয়েছে ১ লাখ ২৫ হাজার ডলার।
বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ ছাড়ে ৬ষ্ঠ স্থান নিয়ে। তিন ম্যাচে দুই পরাজয় আর এক ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় শান্তর দল মাত্র ১ পয়েন্ট অর্জন করে। তাদের নিচে থেকে আসর শেষ করেছে পাকিস্তান ও ইংল্যান্ড। ষষ্ঠ স্থান অর্জনের জন্য বাংলাদেশ পেয়েছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা)।
অংশগ্রহণ ফি মিলিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ পেয়েছে মোট ৪ কোটি ২৩ লাখ টাকার কাছাকাছি। তবে অর্থের অঙ্ক যতই বড় হোক, টাইগারদের পারফরম্যান্সে ছিল হতাশার ছাপ। পরের আসরে আরও ভালো কিছু করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।
রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live