শেষ হলো ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ
নিজস্ব প্রতিবেদক: ফুটবল মাঠের ঐতিহাসিক দ্বৈরথ এবার ছড়িয়ে পড়ল ক্রিকেট ময়দানে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ব্যাট-বলের লড়াইয়ে, তবে ফলাফলে উত্তেজনার লেশমাত্র ছিল না—আর্জেন্টিনাকে একেবারে গুঁড়িয়ে দিয়েছে ব্রাজিল।
সোমবার (১৭ মার্চ) বুয়েনস এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্রাজিল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে চলে যায় আর্জেন্টিনা। প্রতিপক্ষের তীব্র বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি তারা। মাত্র ১৭ ওভারে অলআউট হয়ে যায় মাত্র ৫৪ রানে! দলের হয়ে সর্বোচ্চ ২৩ বলে ১১ রান করেন স্টোকস। লোলো ১১ বলে ৯ ও সসা ২১ বলে ৯ রান যোগ করলেও দলের ব্যাটিং বিপর্যয় ঠেকানো সম্ভব হয়নি। ব্রাজিলের হয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন ন্যাখিমেন্টো, মাত্র ১২ রান খরচায় তুলে নিয়েছেন ৫টি উইকেট।
মাত্র ৫৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো চাপই নেয়নি ব্রাজিল। ৩৩ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় তারা। দলের হয়ে ৪২ বলে অপরাজিত ২৭ রান করেন আভেরি, আর ব্যাট হাতে ছোট্ট কিন্তু কার্যকরী ১৫ বলে ১০ রান করেন ন্যাখিমেন্টো।
ম্যাচটি ছিল আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের অংশ। আমেরিকা অঞ্চল থেকে ব্রাজিল ও আর্জেন্টিনা এই বাছাই পর্বে অংশ নেয়। তবে দুই দলের বিশ্বকাপ স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল। এই ম্যাচ ছিল কেবল আনুষ্ঠানিকতা রক্ষার লড়াই। ছয় ম্যাচে দুটি জয় নিয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করে ব্রাজিল তালিকার তৃতীয় স্থানে থেকে বিদায় নেয়, আর আর্জেন্টিনা একমাত্র জয় নিয়ে ২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করে গ্রুপের তলানিতে।
ফুটবলে হয়তো ব্রাজিল-আর্জেন্টিনা প্রতিদ্বন্দ্বিতা অমর, কিন্তু ক্রিকেটে ব্রাজিলের সামনে আর্জেন্টিনা ছিল নিতান্তই একরকম দর্শক!
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর