ব্রাজিলকে নিয়ে স্কালোনির মন্তব্য
নিজস্ব প্রতিবেদক: ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই উত্তেজনা আর রোমাঞ্চের সংমিশ্রণ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনার পারদ সর্বদা তুঙ্গে থাকে। বাংলাদেশ সময় বুধবার সকালে এমনই এক হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল।
বড় ম্যাচের আগে দুই দলই ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। এরই মধ্যে প্রতিপক্ষ ব্রাজিলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ব্রাজিলকে ‘শক্তিশালী প্রতিপক্ষ’ হিসেবে উল্লেখ করে তিনি জানিয়েছেন, এই ম্যাচটি তাদের জন্য অনেক কঠিন হতে চলেছে।
বিপরীত অবস্থানে দুই দল
২০২২ কাতার বিশ্বকাপ থেকে দুর্দান্ত ফর্মে রয়েছে আর্জেন্টিনা। ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের পর সেই ছন্দ ধরে রেখেছে ‘আলবিসেলেস্তেরা’। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বেও সবার ওপরে অবস্থান করছে তারা। এই ম্যাচে যদি তারা ব্রাজিলের বিপক্ষে অন্তত এক পয়েন্ট অর্জন করতে পারে, তবে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হবে তাদের। এমনকি বলিভিয়া যদি নিজেদের পরবর্তী ম্যাচে জয় না পায়, তাহলে মাঠে না নেমেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে স্কালোনির দল।
বিপরীতে ব্রাজিল রয়েছে চাপে। কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর এখনো তারা ছন্দে ফিরতে পারেনি। এমন পরিস্থিতিতে আর্জেন্টিনার বিপক্ষে জয় পাওয়াটা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য পুনরুত্থানের বড় সুযোগ হতে পারে। প্রতিপক্ষকে হারাতে পারলে সেটি ব্রাজিলের জন্য দারুণ কিছু হবে। এই ম্যাচের আগে আর্জেন্টিনা কোচ স্কালোনির মন্তব্যেও ব্রাজিল যথেষ্ট সমীহ পাচ্ছে।
ব্রাজিলকে নিয়ে স্কালোনির মন্তব্য
বড় ম্যাচের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘ব্রাজিল হচ্ছে ব্রাজিল। তাদের অসাধারণ সব খেলোয়াড় রয়েছে, কয়েকজন তো বিশ্বসেরা। আমি জানি তারা খুবই শক্তিশালী দল। তাদের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে। আমরা ইতোমধ্যে ব্রাজিলের খেলা বিশ্লেষণ করেছি এবং বুঝতে পেরেছি, ম্যাচটি হবে খুবই কঠিন। এর বেশি কিছু বলার নেই। তারা দুর্দান্ত একটি দল।’
ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে বিশেষ পরিকল্পনা?
এদিকে ব্রাজিল শিবিরেও চলছে নানা প্রস্তুতি। দলে থাকা অন্যতম সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে আলাদা করে অনুশীলন করাচ্ছেন কোচ দরিভাল জুনিয়র। এমনকি এই বিষয় নিয়ে তিনি কোনো মন্তব্যও করেননি।
সব মিলিয়ে ‘সুপার ক্লাসিকো’ লড়াইকে সামনে রেখে দুই দলই সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। এখন অপেক্ষা কেবল মাঠের লড়াইয়ের। ফুটবলপ্রেমীরা তাকিয়ে আছেন, কে হাসবে শেষ হাসি!
আব্দুল কাদের/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- আজ বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ
- দিনে কতটি কলা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, বেশি খেলে কী হয়