MD. Razib Ali
Senior Reporter
২০৯ রান করেও হেরে তাসকিনকে নিয়ে যে সিদ্ধান্ত নিল লাখনৌ
নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৫-এ দুর্দান্ত শুরু করলেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে লখনৌ সুপার জায়ান্টসকে। নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২০৯ রান করেও জয় পায়নি তারা। দলের ব্যাটিং বিভাগ দায়িত্ব পালন করলেও বোলিং ইউনিট ব্যর্থ হয়েছে বড় লক্ষ্য রক্ষা করতে। শেষ ৮ ওভারে দিল্লির ব্যাটসম্যানদের সামনে ১১১ রান দিয়ে বসে লখনৌর বোলাররা। স্বাভাবিকভাবেই এই পারফরম্যান্স নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজমেন্ট।
আভেশকে নিয়ে সুখবর, তবে অপেক্ষায় লখনৌ
এমন পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর পেয়েছে লখনৌ শিবির। দলটির অন্যতম পেসার আভেশ খানকে খেলার অনুমতি দিয়েছে বিসিসিআই। ফলে আগামী ২৭ মার্চের ম্যাচেই লখনৌর জার্সিতে মাঠে নামতে দেখা যাবে এই ফাস্ট বোলারকে।
তবে এখনো মায়াঙ্ক যাদব ও আকাশ দীপকে নিয়ে কোনো সুখবর আসেনি। বিসিসিআইয়ের তরফ থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এই দুই তরুণ পেসারের ইনজুরি পরিস্থিতি নিয়ে। ফলে বিকল্প বোলার খোঁজার কাজ শুরু করে দিয়েছে লখনৌ সুপার জায়ান্টস।
বিকল্প ভাবনায় তাসকিন আহমেদ
এই অবস্থায় বাংলাদেশি পেসার তাসকিন আহমেদকে স্ট্যান্ডবাই তালিকায় রেখেছে লখনৌ সুপার জায়ান্টস। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, তারা পরবর্তী সাতটি ম্যাচ পর্যন্ত বিসিসিআইয়ের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে। যদি এই সময়ের মধ্যে মায়াঙ্ক যাদব ও আকাশ দীপ ইনজুরি থেকে সুস্থ না হন, তবে লখনৌ বিকল্প পরিকল্পনায় যাবে এবং তাসকিনের দলে যোগ দেওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
এদিকে, তাসকিনের সঙ্গে আলোচনা ইতোমধ্যেই সেরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। প্রয়োজন হলে যেকোনো সময় ডাক আসতে পারে তাসকিনের জন্য! এখন দেখার বিষয়, লখনৌর বোলিং আক্রমণ ঠিক কোন পথে এগোয় এবং শেষ পর্যন্ত আইপিএলে তাসকিন আহমেদের খেলার সুযোগ আসে কিনা।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে বড় পদক্ষেপ: ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- আজকের স্বর্ণের দাম: (সোমবার, ২৩ মার্চ ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২২ মার্চ ২০২৬)
- স্বর্ণের বাজারে বড় ধস: ৪ মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা
- শেয়ারবাজার সংস্কারে এডিবির বড় প্রস্তাব: আমূল বদলে যাবে বন্ড মার্কেট
- সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের ম্যাচ কবে কখন, জানুন সময়সূচি
- কমলো জ্বালানি তেল ও স্বর্ণের দাম
- সাফ চ্যাম্পিয়নশিপ-বাংলাদেশ বনাম পাকিস্তান: কখন ও কোথায় দেখবেন লাইভ?
- ফেসবুকে রিলস পোস্ট করেই ৩ হাজার ডলার আয়ের সুযোগ
- বার্সেলোনা বনাম রায়ো ভায়েকানো: ১ গোলে ম্যাচ শেষ জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি:বার্সেলোনা বনাম ভায়েকানো
- আর্জেন্টিনার দুই ম্যাচের সূচি ঘোষণা: জানুন প্রতিপক্ষ কারা
- আজকের খেলার সময়সূচি:ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ
- আজকের নামাজের সময়সূচি: (রবিবার, ২২ মার্চ ২০২৬)
- ওষুধ ছাড়াই ফ্যাটি লিভার দূর করার ৫টি প্রাকৃতিক উপায়