খেলায় ফিরতে পারবেন তামিম, জেনেনিন চিকিৎসকদের সর্বশেষ আপডেট
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডিপিএল চলাকালীন মাঠেই হার্ট অ্যাটাক হওয়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। এরপর হার্টে রিং পরানো হয়, যা সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সাভারের কেপিজে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও রিং পরানোর পর ২৬ মার্চ ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তামিমকে। সেখানে ২৭ মার্চ তার শারীরিক অবস্থা সম্পর্কে আপডেট দিয়েছেন চিকিৎসকরা। এভারকেয়ার হাসপাতালের গ্রুপ মেডিক্যাল ডিরেক্টর ডাঃ আরিফ মাহমুদ বলেন, “তামিম এখন অনেক ভালো আছেন। তিনি স্বাভাবিকভাবে খাওয়াদাওয়া করছেন, স্বজনদের সঙ্গে কথা বলছেন। আজই তাকে সিসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হবে। এরপর এক-দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে, তারপর বাসায় যেতে পারবেন।”
এটাই এখন সবার বড় প্রশ্ন—তামিম ইকবাল কি আবার মাঠে ফিরতে পারবেন? এ বিষয়ে এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডাঃ শাহাবুদ্দিন তালুকদার জানান, তামিমের হার্টের মুভমেন্ট সামান্য কমে গেছে, তবে সেটি খুব বেশি চিন্তার বিষয় নয়। তবে তিনি মাঠে ফিরতে পারবেন কি না, সে বিষয়ে নিশ্চিত হতে ৩-৪ মাস অপেক্ষা করতে হবে। তখন কার্ডিয়াক বিশেষজ্ঞ ও ফিজিওদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তামিমের সুস্থতার জন্য শুধুমাত্র ওষুধই যথেষ্ট নয়, তার লাইফস্টাইলেও পরিবর্তন আনতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রফেসর শাহাবুদ্দিন বলেন, “এমন হার্ট অ্যাটাকের পর রোগীদের খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণে রাখা প্রয়োজন। এটি আবারও হতে পারে, এমন প্রবণতা থেকে যায়। তাই নিয়মিত ফলোআপ, ডায়েট, ডিসিপ্লিন মেনে চলতে হবে। তামিম ও তার পরিবারকেও আমাদের সঙ্গে কো-অপারেট করতে হবে।”
শারীরিকভাবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও মানসিকভাবে বেশ চাপে রয়েছেন তামিম। তার বয়স মাত্র ৩৬ বছর, এমন বয়সে হার্ট অ্যাটাক হবে—তিনি নিজেও তা মেনে নিতে পারছেন না। চিকিৎসক ডাঃ আরিফ মাহমুদ বলেন, “তামিম এখনও বিশ্বাস করতে পারছে না যে তার হার্ট অ্যাটাক হয়েছে। এটি তার জন্য মানসিকভাবে খুব কঠিন একটি বিষয়। তাই তাকে সাহায্য করতে আমরা একজন মনোবিদের সহযোগিতা নিচ্ছি।”
তিনি আরও বলেন, “অনেক খেলোয়াড় মাঠে খেলার সময় অজ্ঞান হয়ে গেছেন, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে। তামিমের মধ্যে কিছুটা আতঙ্ক কাজ করছে, তাই তার মানসিক শক্তি বাড়ানোর জন্য কাউন্সেলিং দেওয়া হচ্ছে।”
২৪ মার্চ সাভারে ডিপিএলের ম্যাচ চলাকালীন হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন তামিম ইকবাল। কিছুক্ষণের মধ্যেই তিনি হার্ট অ্যাটাক করেন। দ্রুত সিপিআর ও ডিসি শক দেওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার হার্টে রিং পরানো হয় এবং সিসিইউতে রাখা হয়। পরে ২৬ মার্চ উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
তামিম ইকবাল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, তবে ক্রিকেটে ফিরতে পারবেন কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগামী কয়েক মাস পর্যবেক্ষণের পর চিকিৎসকরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তার সুস্থতার জন্য নিয়মিত চিকিৎসা, ফলোআপ এবং জীবনযাত্রায় পরিবর্তন আনার পরামর্শ দেওয়া হয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করছে পুরো দেশ ও ক্রিকেটপ্রেমীরা।
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এক লাফে কমলো স্বর্ণের দাম
- নতুন মন্ত্রী পরিষদের তালিকা: তারেক রহমানের মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা দেখুন
- সৌদির ক্যালেন্ডার অনুযায়ী প্রথম রোজা যে দিন থেকে শুরু হবে
- সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যেরোজার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা
- শেয়ারবাজারের সময়সূচিতে পরিবর্তন
- ডিভিডেন্ড না দেওয়ায় শাস্তি: ‘জেড’ ক্যাটাগরিতে নামলো দুই কোম্পানির শেয়ার
- নতুন মন্ত্রী পরিষদের তালিকা: দেখেনিন কে কোন দপ্তরের দায়িত্ব পেলেন?
- বিকেলে প্রধানমন্ত্রীর শপথ, তারেক রহমানের মন্ত্রিসভায় থাকছেন যারা? দেখুন তালিকা
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬)
- নতুন মন্ত্রী পরিষদের তালিকা: ৫০ জনের মন্ত্রী–প্রতিমন্ত্রীর তালিকা প্রকাশ
- বিএনপির নতুন মন্ত্রিসভা: শপথের ডাক পাওয়া ৪৮ জনের তালিকা প্রকাশ
- সূর্য গ্রহণ 2026 বাংলাদেশ সময়: আজ কখন দেখবেন?
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬)
- 2026 ramadan calendar: বাংলাদেশে রোজা কবে থেকে জানুন
- বিকেলে প্রধানমন্ত্রীর শপথ, নতুন মন্ত্রিসভায় থাকছেন কারা? দেখুন তালিকা