মেসির ৫২০: মেসির অবিশ্বাস্য রেকর্ড ভেঙে দিলেন তারই সর্তীথ
নিজস্ব প্রতিবেদক: লা লিগার ইতিহাসে বহু রেকর্ডের মালিক লিওনেল মেসি। বার্সেলোনার হয়ে দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে তিনি গড়েছেন অসংখ্য কীর্তি। এর মধ্যে অন্যতম ছিল নন-স্প্যানিশ ফুটবলার হিসেবে স্পেনের শীর্ষ লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। তবে এবার সেই রেকর্ডটি ভেঙে দিয়েছেন ফ্রান্সের তারকা আঁতোয়ান গ্রিজম্যান।
গতকাল এস্পানিওলের বিপক্ষে আতলেতিকো মাদ্রিদের হয়ে মাঠে নেমে লা লিগায় নিজের ৫২১তম ম্যাচ খেলেন গ্রিজম্যান। এর ফলে নন-স্প্যানিশ ফুটবলার হিসেবে লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি এখন তার দখলে, পেছনে ফেলেছেন মেসিকে, যিনি বার্সেলোনার হয়ে ৫২০ ম্যাচ খেলেছিলেন।
মেসির পুরো ক্যারিয়ার কেটেছে বার্সেলোনায়, কিন্তু গ্রিজম্যান খেলেছেন তিনটি ভিন্ন ক্লাবে। ২০০৯ সালে রিয়াল সোসিয়েদাদের হয়ে লা লিগায় পথচলা শুরু করা এই ফরাসি ফরোয়ার্ড পরে আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমান। মাঝে ২০২১-২২ মৌসুমে বার্সেলোনায় গিয়ে মেসির সতীর্থও হয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত আতলেতিকোতেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কিংবদন্তি হিসেবে।
নন-স্প্যানিশ হিসেবে রেকর্ড গড়লেও লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলারদের তালিকায় বর্তমানে নবম স্থানে আছেন গ্রিজম্যান। তালিকার শীর্ষে রয়েছেন দুই স্প্যানিশ ফুটবলার, জোয়াকিন ও আন্দোনি জুবিজারেতা। দুজনই সমান ৬২২টি ম্যাচ খেলেছেন।
তালিকার অন্যদের মধ্যে আরেক স্প্যানিশ ফুটবলার রাউল গার্সিয়া তিনটি ক্লাবে খেলে ৬০৯ ম্যাচের কীর্তি গড়েছেন। গ্রিজম্যানের সামনে এখন সুযোগ রয়েছে এই কিংবদন্তিদের আরও কাছে যাওয়ার এবং নিজের রেকর্ডকে আরও সমৃদ্ধ করার।
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা