অবিক্রিত ক্রিকেটারকে দলে নিল চেন্নাই
নিজস্ব প্রতিবেদক: আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে সফল দল, চেন্নাই সুপার কিংস, এইবারের আসরে শুরুটা যে সুখকর হয়নি, তা বলাই যায়। তিন ম্যাচের মধ্যে দুইটিতে পরাজয়, আর সেই হতাশার মাঝে নতুন এক সম্ভাবনা দেখা দিয়েছে। দলের বাজে পারফরম্যান্সের পর, চেন্নাই সুপার কিংসের টিম ম্যানেজমেন্ট এবার ভিন্ন এক পরিকল্পনা হাতে নিয়েছে।
তাদের লক্ষ্য এবার তরুণ ক্রিকেটারদের দিকে নজর দেওয়া। আর সেই নজরে পড়ে ১৭ বছর বয়সী ক্রিকেটার আয়ুষ মাত্রে। মেগা নিলামে অবিক্রিত থাকা এই প্রতিভাবান ব্যাটসম্যানকে ট্রায়ালের জন্য ডাকা হয়েছে চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে।
অল্প বয়সেই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) অধীনে রাজকোটে অনূর্ধ্ব-১৯ ক্যাম্পে খেলার সুযোগ পেয়েছিলেন আয়ুষ। তার দুর্দান্ত পারফরম্যান্সেই চেন্নাইয়ের স্কাউটদের নজর কাড়েন তিনি। চেন্নাই সুপার কিংসের শীর্ষ কর্মকর্তা কাশী বিশ্বনাথন জানালেন, “আমরা আয়ুষকে ট্রায়ালে ডেকেছি। আমাদের স্কাউটরা তার খেলায় মুগ্ধ। যদিও এখন পর্যন্ত দলের কোনো খেলোয়াড় চোট পায়নি, তবে ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে, তাকে দলে নেওয়া হতে পারে। তবে, এখনও তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি, তাকে শুধুমাত্র ট্রায়ালে ডাকা হয়েছে।”
আয়ুষ মাত্রে গত ফেব্রুয়ারিতে রঞ্জি ট্রফির সেমিফাইনালে বিদর্ভের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে খেলেছিলেন। দুই ইনিংসে যথাক্রমে ৯ ও ১৮ রান করলেও, পুরো রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। আট ম্যাচে দুটি শতরানসহ সংগ্রহ করেছেন ৪৭১ রান, যার মধ্যে সবচেয়ে স্মরণীয় ছিল সৌরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বে করা সেঞ্চুরিটি, যা তার দলকে এনে দিয়েছিল ঐতিহাসিক জয়।
এখন, চেন্নাই সুপার কিংসের দৃষ্টি তার দিকে। যদিও এখনও তাকে দলে নেওয়া হয়নি, তবে ট্রায়াল থেকেই তার ভবিষ্যৎ নির্ধারিত হবে। চেন্নাই সুপার কিংসের মতো অভিজ্ঞানী দলের স্কাউটরা যদি সত্যিই তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে চায়, তবে আয়ুষের জন্য এটাই হতে পারে বড় এক সুযোগ।
ফারুক/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- আজকের সোনার দাম ১৮, ২১ ও ২২ ক্যারেট কত?
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম