আবারও বাড়লো সয়াবিন তেলের দাম
নিজস্ব প্রতিবেদক: ভোজ্যতেল মিল মালিকেরা সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। এর ফলে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের নতুন দাম দাঁড়িয়েছে ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা।
এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানায় যে, এই দাম বাড়ানোর প্রস্তাবটি রোববার (১৩ এপ্রিল) দেওয়া হয়েছে। তবে, বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো দাম নির্ধারণ করলেও এখনও পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া যায়নি। বাণিজ্য মন্ত্রণালয়ে ১৫ এপ্রিল এ বিষয়ে সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠান টি কে গ্রুপের পরিচালক সফিউল আথহার তাসলিম জানিয়েছেন, দাম বাড়ানোর প্রস্তাবনা দেওয়া হয়েছে, তবে এটি এখনও চূড়ান্ত হয়নি।
এ ছাড়া, পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা। বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন ও পাম তেলের নতুন দাম প্রতি লিটার ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৫৭ টাকা।
মিল মালিকেরা এ প্রস্তাবনা ঈদের আগে ২৭ মার্চ দিয়েছিলেন, তখন বোতলজাত সয়াবিনে ১৮ টাকা এবং খোলা তেলে ১৩ টাকা বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছিল। এই দাম বৃদ্ধির ঘোষণা ভোজ্যতেলের কর-সুবিধার মেয়াদ শেষ হওয়ার পরদিন ১ এপ্রিল থেকে কার্যকর হয়।
গত বছরের ৯ ডিসেম্বর সর্বশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয়েছিল ১৭৫ টাকা।
এখন বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ও সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ভোজ্যতেল ব্যবহারকারী সাধারণ মানুষ।
মোঃ আরিফ/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি