অবশেষে দল পেলেন মুস্তাফিজ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্বে খেলতে দেখা যায়নি জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে। কাঁধের চোটের কারণে পুরোপর্বেই মাঠের বাইরে ছিলেন তিনি। তবে এবার সুপার লিগে ফিরছেন ‘কাটার মাস্টার’। মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে খেলতে দেখা যাবে এই তারকা পেসারকে।
গত রোববার শেষ হয়েছে ডিপিএলের গ্রুপ পর্বের খেলা। আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টের সুপার লিগ পর্ব। জাতীয় দলের আন্তর্জাতিক সূচি না থাকায় প্রথম পর্বে প্রায় সব তারকা ক্রিকেটারকে খেলতে দেখা গেলেও, অনুপস্থিত ছিলেন মুস্তাফিজ।
মোহামেডান ক্লাব সূত্রে জানা গেছে, সুপার লিগে দলের হয়ে খেলবেন মুস্তাফিজ। ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, "আগামীকাল মুস্তাফিজের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক চুক্তি হবে। সুপার লিগে সে আমাদের হয়েই খেলবে।"
এর আগে গুঞ্জন উঠেছিল, পারিশ্রমিক চুক্তি নিয়ে কিছু সমস্যার কারণে খেলছেন না বাঁহাতি এই পেসার। তবে পরবর্তীতে জানা যায়, কাঁধে চোট পেয়েছিলেন তিনি। পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সময় সেই চোট পান মুস্তাফিজ। এরপর বেশ কিছুদিন বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যান তিনি।
সম্প্রতি পুরোপুরি ফিট হয়ে ফের অনুশীলনে ফিরেছেন এই গতি তারকা। গত কয়েকদিন ধরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করতে দেখা গেছে তাকে। সবকিছু ঠিক থাকলে, সুপার লিগ থেকেই মাঠে দেখা যাবে মুস্তাফিজকে।
মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবে মুস্তাফিজের খেলা দলটির শক্তিমত্তা অনেকটাই বাড়াবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এখন দেখার পালা, মাঠে ফিরে কেমন ঝলক দেখান বাংলাদেশের এই তারকা পেসার।
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ