শেয়ারবাজারে গতি ফেরাতে এবার বড় সিদ্ধান্ত নিল বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে গতি ফেরাতে এবার বড় সিদ্ধান্ত নিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ‘এ’ ক্যাটাগরির শেয়ারে রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবির বিনিয়োগ সীমা ৫ শতাংশের গণ্ডি ছাড়িয়ে গেল। এখন থেকে একক কোনো কোম্পানির শেয়ারে আইসিবি চাইলে ৫ শতাংশের বেশি বিনিয়োগ করতে পারবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিএসইসির ৯৫২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে সংস্থাটির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম আজাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর আবেদনের ভিত্তিতে এবং শেয়ারবাজারের স্থিতিশীলতা রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত, বাজারের মৌলভিত্তি শক্ত কোম্পানি ও সম্ভাবনাময় সিকিউরিটিজে আইসিবির বড় পরিসরে বিনিয়োগের সুযোগ তৈরিতেই এই শর্ত শিথিল করেছে কমিশন।
এর ফলে, এতদিন যেসব ‘এ’ ক্যাটাগরির শেয়ারে সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারতো আইসিবি, এখন চাইলে তা আরও বেশি পরিমাণে কিনতে পারবে। বিশেষজ্ঞদের মতে, বাজারে তারল্য বাড়াতে এবং সূচকে স্থিতিশীলতা আনতে এই সিদ্ধান্ত ইতিবাচক প্রভাব ফেলবে।
তবে বিনিয়োগের ক্ষেত্রে আইসিবিকে কিছু শর্ত মানতে হবে। ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা, ২০১৮’-এর প্রাসঙ্গিক ধারা অবশ্যই অনুসরণ করতে হবে।
এছাড়া, বিএসইসির পূর্বের নির্দেশনাগুলো—যেমন ২০১৯ সালের ২৯ অক্টোবরের পত্র (পত্র নং-BSEC/SRMID/2011/1240/847) এবং ২১ মে, ২০১৯ তারিখের শেয়ার ধারণ সংক্রান্ত নোটিফিকেশন (নং-BSEC/CMRRCD/2009-193/217/Admin/90)—ও সঠিকভাবে পালন করতে হবে।
বাজার বিশ্লেষকদের মতে, আইসিবির জন্য এমন শর্ত শিথিলতা শুধু একটি প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার বিষয় নয়, বরং এটি দেশের শেয়ারবাজারে দীর্ঘমেয়াদে আস্থার বার্তা দেবে এবং বিনিয়োগকারীদের জন্যও হতে পারে আশার আলো।
রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম নাটকীয়তায় শেষ ম্যাচ, জানুন ফলাফল
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: লাইভ দেখার সহজ উপায় ও সময়সূচি
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- লোকসানের জাল ছিঁড়ে লাভের পথে বস্ত্র খাতের ৪ কোম্পানি
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম: অবিশ্বাস্য ভাবে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স হাইভোল্টেজ ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে ও সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: প্রথমার্ধ শেষে, জানুন ফলাফল
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: ২০ মিনিটের খেলা শেষ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: কখন, কোথায় এবং কীভাবে দেখবেন লাইভ?
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ ৪টি উপায়
- বস্ত্র খাতে মন্দার হাওয়া: মুনাফা হারিয়ে তলানিতে ৬ কোম্পানির ব্যবসা
- বস্ত্র খাতে মন্দার কবলে ৮ কোম্পানি: আর্থিক প্রতিবেদনে বড় বিপর্যয়ের চিত্র
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: চরম উত্তেজনায় ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল