MD. Razib Ali
Senior Reporter
ড. ইউনূস "রেড লাইন" অতিক্রম করেছেন: হাসানত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক:
ড. ইউনূসের মন্তব্য নিয়ে হাসানত আব্দুল্লাহর তীব্র প্রতিক্রিয়া: আওয়ামী লীগে গণভোটের ডাক!
ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচনী মন্তব্য নিয়ে সমালোচনা করেছেন হাসানত আব্দুল্লাহ। ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি দাবি করেছেন, ড. ইউনূস "রেড লাইন" অতিক্রম করেছেন এবং তার বক্তব্য গ্রহণযোগ্য নয়।
হাসানত আব্দুল্লাহ বলেন, "ডক্টর ইউনূস গতকাল এক অতিরিক্ত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি না, সে সিদ্ধান্ত তারা নেবে। কিন্তু এমন কথা বলার কোন অধিকার ডক্টর ইউনূসের নেই। কারণ, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, তা জনগণই ঠিক করবে। গত ৫ আগস্ট জনগণ তাদের মতামত প্রকাশ করেছে।"
তিনি আরও যোগ করেন, "যদি প্রয়োজন হয়, তাহলে গণভোটের মাধ্যমে এই বিষয়ে আবারও জনগণের রায় নেওয়া হোক। তবে কোনভাবেই আওয়ামী লীগকে এ সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া যাবে না।"
ড. ইউনূসকে তীব্র ভাষায় সমালোচনা করে তিনি বলেন, "ডক্টর ইউনূসকে মনে রাখতে হবে, তাকে আমেরিকা বা ইউরোপের দূতাবাস নয়, এই দেশের মানুষ ক্ষমতায় বসিয়েছে। সুতরাং তাকে দেশের জনগণের কথা মতোই চলতে হবে, আমেরিকা বা ইউরোপের কথা নয়।"
তিনি আওয়ামী লীগকে "সন্ত্রাসী সংগঠন" আখ্যা দিয়ে বলেন, "যারা আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে সাহায্য করতে চায়, তারা দেশের গাদ্দার হিসেবে চিহ্নিত হবে। এমনকি যদি ডক্টর ইউনূস আওয়ামী লীগের পক্ষে কথা বলেন, তাহলে তার বিরুদ্ধেও দাঁড়াতে আমরা এক সেকেন্ডও সময় নেব না।"
এই পোস্টটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিও আবেদনকারীদের জন্য বিএসইসির নতুন বার্তা
- শেয়ারবাজারে নজরদারি বাড়াল বিএফআইইউ, মানতে হবে নতুন নিয়ম
- আইপিও আবেদন ও ডাইরেক্ট লিস্টিং নিয়ে নতুন বার্তা দিল বিএসইসি
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নতুন সুযোগ, আসছে ডাইরেক্ট লিস্টিং
- ব্যাংক শেয়ারে বিনিয়োগের নতুন নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক, কী বদলাল?
- ডিভিডেন্ড ঘোষণা করবে এপেক্স, ইপিএস প্রকাশ এসকে ট্রিমস
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ ২০২৬: রেজাল্ট দেখুন এখানে
- একাদশ শ্রেণির ভর্তি ফল ২০২৬: কিছুক্ষণ পর প্রথম ধাপের রেজাল্ট দেখুন এখানে
- আজ ৯/১৭/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- ডিএসই: শেয়ারবাজার নিয়ে আজকের ৩ গুরুত্বপূর্ণ ঘোষণা
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live
- ডিগ্রি ভর্তির আবেদনে নতুন সময়, জানুন শেষ তারিখ
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে সুখবর