আজ ৩ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস আসছে
নিজস্ব প্রতিবেদক: আজ রোববার (২৫ মে) শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সভাগুলোতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন পর্যালোচনার মাধ্যমে ডিভিডেন্ড ঘোষণা এবং ইপিএস প্রকাশ করা হবে। তথ্যসূত্র লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল।
তিন কোম্পানির মধ্যে রয়েছে—আল-আরাফা ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক এবং বিডি সার্ভিস লিমিটেড।
আল-আরাফা ইসলামী ব্যাংক ও ওয়ান ব্যাংকের পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একইসঙ্গে, জানুয়ারি-মার্চ ২০২৫ সময়কালজুড়ে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রান্তিক ইপিএস (শেয়ারপ্রতি আয়) প্রকাশ করা হবে।
অন্যদিকে, বিডি সার্ভিস লিমিটেডের পর্ষদ জানুয়ারি-মার্চ ২০২৫ তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে এবং সেই অনুযায়ী ইপিএস প্রকাশ করবে।
উল্লেখ্য, এসব কোম্পানির আর্থিক ফলাফল ও লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত বিনিয়োগকারীদের বিনিয়োগ প্রবণতা ও বাজারে কোম্পানিগুলোর শেয়ারদরের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। বাজার বিশ্লেষকদের মতে, সময়মতো আর্থিক প্রতিবেদন প্রকাশ ও পূর্বপ্রত্যাশা অনুযায়ী ডিভিডেন্ড ঘোষণার মাধ্যমে কোম্পানিগুলোর উপর বিনিয়োগকারীদের আস্থা বাড়তে পারে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান