বিনিয়োগকারীরা হতাশ ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করলো দুই কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই বেসরকারি ব্যাংক—সাউথবাংলা এগ্রিকালচার ব্যাংক লিমিটেড (এসবিএসি) ও এনআরবিসি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ধরনের ডিভিডেন্ড ঘোষণা করেনি। ব্যাংক দুটির পরিচালনা পর্ষদ সাম্প্রতিক বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়।
সাউথবাংলা ব্যাংক
২০২৪ অর্থবছরে সাউথবাংললা ব্যাংকের শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১৩ পয়সা, যা আগের বছর ছিল ৬৬ পয়সা। অর্থাৎ বছরে ইপিএস কমেছে প্রায় ৮০ শতাংশ।
তবে একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি কার্যকর নগদ প্রবাহ (Operating Cash Flow per Share) বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকা ১১ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ৫১ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (Net Asset Value Per Share - NAVPS) ছিল ১৩ টাকা ৪৫ পয়সা।
ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৯ আগস্ট, সকাল ১১টায়, হাইব্রিড পদ্ধতিতে। সভার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।
এনআরবিসি কমার্শিয়াল ব্যাংক
২০২৪ অর্থবছরে এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি আয় হয়েছে মাত্র ৮ পয়সা, যেখানে আগের বছর তা ছিল ২ টাকা ৪০ পয়সা। বছরের ব্যবধানে ইপিএস কমেছে প্রায় ৯৭ শতাংশ।
ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ২১ আগস্ট, হাইব্রিড পদ্ধতিতে। এজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ মে।
ডিভিডেন্ড না দেয়ার ঘোষণা শেয়ারবাজারে স্বল্প মেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে ক্যাশ ফ্লো ও এনএভিপিএস বিবেচনায় ব্যাংক দুটি মূলধন সংরক্ষণ ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা অর্জনে মনোযোগী বলেই ধারণা করছেন বাজার বিশ্লেষকরা।
তবে টানা দ্বিতীয় বা তৃতীয় বছর নো ডিভিডেন্ড প্রবণতা থাকলে বিনিয়োগকারীদের আস্থা ও আগ্রহে প্রভাব পড়তে পারে, যা শেয়ারের বাজারমূল্যে প্রতিফলিত হতে পারে।
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান