শুরু হলো ২০ বছর মেয়াদি নতুন ট্রেজারি বন্ডের লেনদেন
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য খুলেছে নতুন এক সম্ভাবনার জানালা। সোমবার (২ জুন) শুরু হয়েছে ২০ বছর মেয়াদি একটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন, যার নাম—“20Y BGTB 28/05/2045”।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বন্ডটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। ট্রেডিং কোড TB20Y0545 এবং কোম্পানি কোড ৮৮৫৩৭—এই নম্বরেই এখন থেকে বন্ডটি পাওয়া যাবে বাজারে।
এই বন্ডের ইস্যুকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক। ইস্যু মূল্য নির্ধারণ করা হয়েছে ১০১.৮৫ টাকা, যদিও অভিহিত মূল্য ১০০ টাকা। বিনিয়োগকারীরা পাবেন ১২.২৪% হারে কূপণ রেট, যা বছরের পর বছর স্থায়ী আয়ের পথ তৈরি করবে।
বিশেষজ্ঞদের মতে, এমন দীর্ঘমেয়াদি বন্ডে বিনিয়োগ মানে হলো—অর্থের নিরাপত্তা আর ধারাবাহিক মুনাফার নিশ্চয়তা। যেখানে স্টক মার্কেটের ওঠানামায় অস্থিরতা থাকে, সেখানে সরকারি ট্রেজারি বন্ড অনেকটাই নির্ভরতার জায়গা তৈরি করে দেয়।
২০ বছরের মেয়াদে যে কেউ এই বন্ডে বিনিয়োগ করে ভবিষ্যতের জন্য গড়ে তুলতে পারেন একটি স্থায়ী আয়ের সঞ্চয়ভিত্তি। এটি শুধু ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য নয়, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছেও হতে পারে একটি লাভজনক বিকল্প।
পুঁজিবাজারে যারা দীর্ঘমেয়াদী স্থিতিশীল আয় খুঁজছেন, তাদের জন্য এই বন্ড হতে পারে এক চমৎকার সুযোগ—সরকারি নিশ্চয়তা, নির্দিষ্ট কূপন রেট এবং করপোরেট স্বচ্ছতায় গড়া এক অর্থনৈতিক সেতু, যা ভবিষ্যতের নিরাপদ পথচলায় সহায়ক।
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- একই পথে দুই ফান্ড, শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বীমার সাত কোম্পানির গ্রাহকদের জন্য বড় খবর
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত, জেনে নিন পুরো নিয়ম
- আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসার সুযোগ, বিএসইসির নতুন খসড়া
- হঠাৎ কমল এলপিজি গ্যাসের দাম, নতুন দর জানুন
- ২ সেপ্টেম্বর আজকেরস্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- ৮০০ কোটি টাকা সংগ্রহ করল যমুনা ব্যাংক, বন্ডে কারা কত বিনিয়োগ করল
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- ভারত-বাংলাদেশের সঙ্গে গোপন সমঝোতা? যা বললেন শেখ হাসিনা
- মমতার আত্মীয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে তদন্ত, জানা গেল যেসব তথ্য
- আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা
- কমেছে আদানির বিদ্যুৎ সরবরাহ, কারণ জানাল আদানি পাওয়ার
- নেপাল থেকে বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ, বিকল্পের খোঁজে কাঠমান্ডু
- কলকাতায় কড়াকড়ি, বাংলাদেশি ভ্রমণকারীদের জরুরি পরামর্শ