বিনিয়োগ সহায়ক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করল বিডা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিনিয়োগকারীদের জন্য নতুনভাবে উন্নয়নকৃত ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে চালু করেছে। শনিবার (২৮ জুন) চালু হওয়া এই ডিজিটাল প্ল্যাটফর্মটি বিনিয়োগ প্রক্রিয়াকে আরও তথ্যনির্ভর, কার্যকর এবং ব্যবহারবান্ধব করতে প্রস্তুত করা হয়েছে।
বিডার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ওয়েবসাইটটি দেশে ও বিদেশে আগ্রহী বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতিমালা, সম্ভাব্য খাত, প্রয়োজনীয় সেবা এবং সংশ্লিষ্ট দপ্তরের ফোকাল পয়েন্টসহ বিভিন্ন তথ্য সহজে খুঁজে পাওয়ার সুযোগ তৈরি করবে। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ওয়েবসাইটে যুক্ত ‘এফডিআই হিটম্যাপ’, যেখানে খাতভিত্তিক বিনিয়োগ সম্ভাবনা উপস্থাপন করা হয়েছে।
বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, “বিনিয়োগকারীরা প্রাথমিক তথ্য নেওয়ার সময় সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটকেই প্রথম উৎস হিসেবে ব্যবহার করেন। সে বিবেচনায়, এই ওয়েবসাইটকে ব্যবহারকারীর দৃষ্টিকোণ থেকে সংগঠিত ও কার্যকরভাবে ডিজাইন করা হয়েছে।”
বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “পূর্বের ওয়েবসাইটটি তথ্যভিত্তিক হলেও বিনিয়োগ সহায়তায় ছিল সীমিত। নতুন সংস্করণটি বিনিয়োগকারীদের প্রয়োজন বিবেচনায় নির্মিত, যা বিডার কৌশলগত অগ্রাধিকারের অংশ।”
নতুন ওয়েবসাইটটি দেখতে ভিজিট করুন:www.bida.gov.bd
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি