সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ব্র্যাক ব্যাংক, দ্বিতীয় লাভেলো
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৯ জুন–৩ জুলাই) ব্যাংক হলিডের কারণে চার কার্যদিবস লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সংক্ষিপ্ত সপ্তাহেও নির্দিষ্ট কিছু কোম্পানির শেয়ার ছিল বিনিয়োগকারীদের লেনদেনের কেন্দ্রে। ডিএসইর সাপ্তাহিক লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, সপ্তাহজুড়ে সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ারে।
প্রতিদিন গড়ে ২৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের, যা ডিএসইর মোট লেনদেনের ৫ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে লাভেলো আইসক্রীম (গোল্ডেন হারভেস্ট আইসক্রীম)–এর শেয়ারে। কোম্পানিটির দৈনিক গড় লেনদেন ছিল ১৮ কোটি ৬০ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ৩.৮৩ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে বিচ হ্যাচারি, যার দৈনিক গড় লেনদেন ছিল ১৬ কোটি ৪ লাখ টাকা (৩.৩০%)।
শীর্ষ ১০ লেনদেনকারী কোম্পানির তালিকায় আরও ছিল:
অগ্নি সিস্টেমস – ১৪ কোটি ৫৫ লাখ টাকা
মিডল্যান্ড ব্যাংক – ১৩ কোটি ১২ লাখ টাকা
স্কয়ার ফার্মা – ১২ কোটি ৯২ লাখ টাকা
সী পার্ল রিসোর্ট – ১০ কোটি ৯৬ লাখ টাকা
এশিয়াটিক ল্যাবরেটরিজ – ৯ কোটি ৩৪ লাখ টাকা
আলিফ ইন্ডাষ্ট্রিজ – ৭ কোটি ৫৪ লাখ টাকা
ফাইন ফুডস – ৭ কোটি ৫৩ লাখ টাকা
উল্লেখযোগ্য লেনদেনের এই তালিকা থেকে স্পষ্ট, ব্যাংক, ফার্মাসিউটিক্যালস, খাদ্যপণ্য এবং তথ্যপ্রযুক্তি খাতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বজায় রয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, বাজারে সক্রিয়তা বেড়েছে কিছু নির্দিষ্ট খাতে, যা ভবিষ্যতে খাতভিত্তিক বিনিয়োগ প্রবণতার দিক নির্দেশ করে।
জাকারিয়া ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান