আলো ছড়ানো শেয়ার: এক সপ্তাহে ২৮ কোম্পানির লাভ ১০% থেকে ৩৭%
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে চলা শেয়ারবাজারের মন্দা কাটিয়ে বিনিয়োগকারীদের জন্য আশার আলো নিয়ে এসেছে সদ্য বিদায়ী সপ্তাহটি। সাম্প্রতিক সময়ে বাজারে যে ধারা তৈরি হয়েছে, তা ধরে রেখেছে এই সপ্তাহেও। ফলে ধারাবাহিক উত্থানে প্রতিদিনই কিছু না কিছু মুনাফার মুখ দেখছেন বিনিয়োগকারীরা।
সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিদায়ী সপ্তাহে মোট ২৮টি প্রতিষ্ঠান ১০ শতাংশ থেকে শুরু করে ৩৭ শতাংশ পর্যন্ত শেয়ার দর বৃদ্ধির মাধ্যমে আলো ছড়িয়েছে। এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করে উল্লেখযোগ্য পরিমাণে লাভ করেছেন বিনিয়োগকারীরা।
সবচেয়ে বেশি মুনাফা এনে দিয়েছে রহিমা টেক্সটাইল। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪২ টাকা ১০ পয়সা বা ৩৭.৫৬ শতাংশ, যা আগের ১১২ টাকা ১০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ টাকা ২০ পয়সায়।
এরপরই আছে রিজেন্ট টেক্সটাইল, যার শেয়ার দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৩৬.৬৭ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৪ টাকা ১০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ লাভজনক প্রতিষ্ঠান রহিমা ফুড। কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ৪০ পয়সা বা ২২.০১ শতাংশ বেড়ে হয়েছে ১০২ টাকা।
এছাড়া অন্যান্য উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে—
শার্প ইন্ডাস্ট্রিজ: ৩ টাকা ৩০ পয়সা বা ২০.৩৭%
ন্যাশনাল ব্যাংক: ৬০ পয়সা বা ১৭.৬৫%
তমিজউদ্দিন টেক্সটাইল: ১৭ টাকা ৯০ পয়সা বা ১৭.২৫%
জিকিউ বলপেন: ২৮ টাকা ৫০ পয়সা বা ১৭.০১%
এপেক্স স্পিনিং: ১৪ টাকা ৩০ পয়সা বা ১৫.৯৮%
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: ৬০ পয়সা বা ১৫.৩৮%
জেমিনি সি ফুডস: ১৭ টাকা ৫০ পয়সা বা ১৪.৬১%
রূপালী ব্যাংক: ৩ টাকা বা ১৪.২৯%
ওয়াটা কেমিক্যাল: ১৪ টাকা ৮০ পয়সা বা ১৪.১০%
সোনালী লাইফ ইন্স্যুরেন্স: ৬ টাকা ৯০ পয়সা বা ১৩.৮৮%
এবি ব্যাংক: ৮০ পয়সা বা ১২.৫০%
এনাজিংপ্যাক পাওয়ার জেনারেশন: ২ টাকা বা ১২.৩৫%
নাভানা সিএনজি: ২ টাকা ৪০ পয়সা বা ১২.২৪%
ওয়ান ব্যাংক: ৯০ পয়সা বা ১২%
আনোয়ার গালভানাইজিং: ৭ টাকা ৪০ পয়সা বা ১১.৯৯%
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স: ১০ টাকা বা ১১.৯৮%
ফরচুন সুজ: ১ টাকা ৮০ পয়সা বা ১১.৯২%
স্টাইল ক্র্যাফট: ৭ টাকা ২০ পয়সা বা ১১.৭৬%
এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: ৫০ পয়সা বা ১১.৭৬%
মনোস্পুল: ৯ টাকা ৪০ পয়সা বা ১১.৫৩%
সি পার্ল হোটেল: ৬ টাকা ১০ পয়সা বা ১১.৩৪%
ফিনিক্স ফাইন্যান্স: ৪০ পয়সা বা ১১.১১%
শাহজীবাজার পাওয়ার: ৪ টাকা বা ১০.৮৪%
বিডি ল্যাম্পস: ১১ টাকা ৯০ পয়সা বা ১০.০৫%
তসরিফা ইন্ডাস্ট্রিজ: ১ টাকা ৯০ পয়সা বা ১০% শেয়ার দর বেড়েছে।
শেয়ারবাজারে এমন ধারাবাহিক ইতিবাচক প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে এ ধারা ধরে রাখার পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ও নীতিগত সহায়তা বাড়াতে হবে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ক্যাপিটেক ফান্ডের বিনিয়োগকারীদের জন্য নতুন ঘোষণা
- জেনেক্স শেয়ার নিয়ে নতুন সিদ্ধান্ত, আদনানের দুই বিও হিসাব স্থগিত
- পে-স্কেল নিয়ে আবারও শঙ্কা, প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ
- ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে ঢাকা ব্যাংক, জানুন বন্ড ছাড়ার কারণ
- ১৬ আগস্ট আজকের স্বর্ণের দাম
- ১৭ আগস্ট আজকের সোনার দাম
- ভ্যানগার্ড ফাইন্যান্স ওয়ান ফান্ডের অর্থ বিতরণে বড় সংশোধনী
- ছুটির তালিকায় থাকা ২৬ আগস্ট নিয়ে মিলল স্পষ্ট তথ্য
- সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ ১.৬ লাখ—নতুন পে স্কেলের হিসাব
- টিভিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ না দেখানোর আসল কারণ জানাল বোর্ড
- রমজান ও ঈদ নিয়ে বড় আপডেট, সম্ভাব্য তারিখ জানা গেল
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য
- ০১৬ নম্বর কি বদলাবে? এয়ারটেলের নতুন নাম জানাল রবি
- ভুলে হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট? পুরোনো মেসেজ ফেরত পাবেন যেভাবে
- নতুন পে-স্কেল নিয়ে চূড়ান্ত বার্তা দিল প্রধানমন্ত্রীর কার্যালয়