আজ বিকেলে আসছে তিন কোম্পানির দ্বিতীয় প্রান্তিক
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি আজ ১৬ জুলাই ২০২৫ তারিখে দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে শেয়ারপ্রতি আয় (EPS) প্রকাশ করতে যাচ্ছে। সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদন অনুমোদনের পর ডিএসই ও বিনিয়োগকারীদের কাছে তথ্য প্রকাশ করা হবে।
গ্রামীনফোন লিমিটেড:
দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীনফোন লিমিটেডের বোর্ড সভা আজ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০২৫ তারিখে শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে। টেলিকম খাতের এই কোম্পানিটির পারফরম্যান্স পুঁজিবাজারের বড় অংশের ওপর প্রভাব ফেলে।
সেনা ইন্স্যুরেন্স পিএলসি:
বীমা খাতের প্রতিনিধি সেনা ইন্স্যুরেন্স পিএলসির বোর্ড সভা নির্ধারিত রয়েছে আজ দুপুর ২টা ৪৫ মিনিটে। সভায় দ্বিতীয় প্রান্তিকের আয়-ব্যয়ের চিত্র তুলে ধরা হবে এবং সংশ্লিষ্ট ইপিএস প্রকাশ করা হবে।
উত্তরা ব্যাংক:
ব্যাংকিং খাতের দীর্ঘমেয়াদি তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ বিকাল ৩টায়। সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ইপিএস ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, দ্বিতীয় প্রান্তিকের ইপিএস তথ্য কোম্পানির আর্থিক অবস্থান ও ভবিষ্যৎ প্রবণতা বিশ্লেষণে গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়। তাই এসব কোম্পানির পারফরম্যান্স বিনিয়োগকারীদের দৃষ্টিতে রয়েছে।
জামিরুল ইসলাম
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা