বিনিয়োগকারীদের জন্য ডিএসইর গুরুত্বপূর্ণ সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সমতা লেদার লিমিটেডের শেয়ারদর হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বাড়ছে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক থাকতে বলেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারের এমন মূল্যবৃদ্ধির পেছনে কোনো প্রাতিষ্ঠানিক কারণ রয়েছে কি না, তা জানতে চেয়ে সমতা লেদারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। কোম্পানিটির পক্ষ থেকে ডিএসই-কে জানানো হয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দর বৃদ্ধি পাচ্ছে।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মাত্র এক মাসে শেয়ারটির দর প্রায় ৩০ শতাংশ বেড়েছে। ২০২৪ সালের ২৪ জুন সমতা লেদারের শেয়ারের মূল্য ছিল ৫৪ টাকা ৫০ পয়সা। আর ২২ জুলাই লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ৭০ টাকা ৭০ পয়সায়। ফলে এই সময়ে শেয়ারটির দাম বেড়েছে ১৬ টাকা ২০ পয়সা।
ডিএসই বলছে, এমন অস্বাভাবিক দরবৃদ্ধি বাজারে প্রতারণামূলক বা কৃত্রিম চাহিদার ইঙ্গিত দিতে পারে, যা ভবিষ্যতে বিনিয়োগকারীদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই বিনিয়োগের আগে যথাযথ যাচাই-বাছাই এবং সচেতনতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, কোনো কোম্পানির শেয়ারের দর যদি অস্বাভাবিকভাবে বাড়ে অথচ তার পেছনে বাস্তব কোনো অর্থনৈতিক ভিত্তি বা ইতিবাচক ঘোষণা না থাকে, তাহলে সেটি নিয়ে সতর্ক থাকা প্রয়োজন।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ক্যাপিটেক ফান্ডের বিনিয়োগকারীদের জন্য নতুন ঘোষণা
- পে-স্কেল নিয়ে আবারও শঙ্কা, প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ
- জেনেক্স শেয়ার নিয়ে নতুন সিদ্ধান্ত, আদনানের দুই বিও হিসাব স্থগিত
- ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে ঢাকা ব্যাংক, জানুন বন্ড ছাড়ার কারণ
- ১৬ আগস্ট আজকের স্বর্ণের দাম
- ভ্যানগার্ড ফাইন্যান্স ওয়ান ফান্ডের অর্থ বিতরণে বড় সংশোধনী
- ১৭ আগস্ট আজকের সোনার দাম
- ছুটির তালিকায় থাকা ২৬ আগস্ট নিয়ে মিলল স্পষ্ট তথ্য
- টিভিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ না দেখানোর আসল কারণ জানাল বোর্ড
- সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ ১.৬ লাখ—নতুন পে স্কেলের হিসাব
- রমজান ও ঈদ নিয়ে বড় আপডেট, সম্ভাব্য তারিখ জানা গেল
- ভুলে হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট? পুরোনো মেসেজ ফেরত পাবেন যেভাবে
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন তথ্য
- নতুন পে-স্কেল নিয়ে চূড়ান্ত বার্তা দিল প্রধানমন্ত্রীর কার্যালয়