৫ কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ, কার অবস্থান কেমন দেখুন
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহজুড়ে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি ভিন্ন খাতের কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট রেটিং প্রতিষ্ঠানগুলো নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে এসব রেটিং নির্ধারণ করেছে।
কে কোথায় দাঁড়িয়ে?
আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড
এই কোম্পানির রেটিং করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (CRISL)। প্রতিষ্ঠানটি আনোয়ার গ্যালভানাইজিংকে দীর্ঘমেয়াদে ‘এ+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং দিয়েছে। রেটিং নির্ধারণে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত এবং ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন বিবেচনায় নেওয়া হয়েছে।
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (SIBL)
এই ব্যাংকের রেটিং করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ECRL)। প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদে ‘বিবিবি+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং দিয়েছে। রেটিং প্রক্রিয়ায় ব্যাংকটির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (FSIBL)
ECRL ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককে দীর্ঘমেয়াদে ‘বিবি+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৪’ রেটিং দিয়েছে। এই রেটিং নির্ধারণে ব্যবহৃত হয়েছে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন।
এনআরবিসি ব্যাংক পিএলসি
একইভাবে ECRL এনআরবিসি ব্যাংককে দীর্ঘমেয়াদে ‘এ+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং দিয়েছে। রেটিংয়ের ভিত্তি ছিল ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন।
এশিয়া ফার্স্ট পার্পেচ্যুয়াল বন্ড
এই প্রতিষ্ঠানের বন্ডের রেটিং করেছে ECRL। প্রতিষ্ঠানটি বন্ডটির দীর্ঘমেয়াদে ‘এএ-’ রেটিং দিয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়।
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে একটি কোম্পানির ক্রেডিট রেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভালো রেটিং মানে কোম্পানিটির আর্থিক ভিত্তি দৃঢ় এবং ঝুঁকি কম। তবে নিম্ন রেটিং বিনিয়োগে সতর্কতা অবলম্বনের ইঙ্গিত দেয়।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন
- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করলো আমরা টেকনোলজিস
- সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সম্ভাব্য তারিখ ঘোষণা করল ইসি