শেয়ারবাজারে ১১ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ও সূচক বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। টানা তিন কর্মদিবস দর সংশোধন ও মুনাফা তুলবার চাপ কাটিয়ে বুধবারের মতো বৃহস্পতিবার (৩১ জুলাই) বাজারে লেনদেন ও সূচকের দিক থেকে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেলা সাড়ে ১১টার মধ্যে প্রধান সূচক ১০৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫,৪৫৯ পয়েন্টে পৌঁছেছে, যা গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি লেনদেনের পরিমাণও গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রেকর্ড করা হয়েছে।
দিন শেষে ডিএসইএক্স সূচক ৯১.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,৪৪৩.৪১ পয়েন্টে। এর আগে ২০২৪ সালের ৩ অক্টোবর এই সূচক সর্বোচ্চ ৫,৪৬২.৫৮ পয়েন্টে ছিল। অন্য সূচক ডিএসইএস ১৬.২০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১,১৭০.৬১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪৮.৯৯ পয়েন্ট বেড়ে ২,১১৪.৩৫ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫০টির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, ১৬৭টির দাম কমেছে এবং ৭৭টির দর অপরিবর্তিত ছিল।
মোট লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকা, যা গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ লেনদেন হয়েছিল ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ১ হাজার ৬৫ কোটি ৫৪ লাখ টাকায়। গতকাল বুধবার লেনদেন ছিল ৭৪৩ কোটি ১৬ লাখ টাকা, যা থেকে আজ লেনদেনের পরিমাণ ৩২০ কোটি ২৩ লাখ টাকা বেড়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, কয়েকটি বড় কোম্পানির শেয়ারের দর বৃদ্ধির কারণে সূচকে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেলেও অধিকাংশ প্রতিষ্ঠানের দর কমার কারণে বাজারের সামগ্রিক ভিত্তি এখনো শক্তিশালী নয়। তাই বিনিয়োগকারীদের সতর্কতা অবলম্বন করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম