শেয়ার বাজারের তালিকাভুক্ত এক ব্যাংকের এমডির পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক: সাউথইস্ট ব্যাংকে নেতৃত্বে বড় রদবদল ঘটেছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুদ্দিন মো. ছাদেক হোসেন পদত্যাগ করেছেন। ব্যক্তিগত অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ২০২৫ সালের ২৮ জুলাই ব্যাংকের চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র জমা দেন।
নুরুদ্দিন মো. ছাদেক হোসেনের পদত্যাগ এমন এক সময়ে এলো, যখন তিনি আগে থেকেই ছুটিতে ছিলেন। চলতি বছরের ৪ মে ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, তাকে তিন মাসের জন্য ছুটিতে পাঠানো হয়। এই ছুটি ৪ আগস্ট পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল। এই সময়কালে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আবিদুর রহমান চৌধুরী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন।
২০২৩ সালের ৫ এপ্রিল সাউথইস্ট ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নুরুদ্দিন মো. ছাদেক হোসেন। এর আগে তিনি একই ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং খাতে তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও প্রতিষ্ঠানটির প্রতি দীর্ঘমেয়াদি অবদান তাকে শীর্ষপদে উন্নীত করে।
তবে মাত্র দুই বছরের মাথায় তার এমন বিদায় অনেকের মধ্যেই নানা প্রশ্ন ও জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যগত কারণই পদত্যাগের পেছনে উল্লেখ করেছেন, তবে অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ব্যাংকিং মহলে গুঞ্জন থামছে না।
এমডি পদে ছাদেক হোসেনের স্থলাভিষিক্ত কে হবেন, সে বিষয়ে এখনো ব্যাংক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, আপাতত চলতি দায়িত্বে থাকা আবিদুর রহমান চৌধুরীর হাতেই পরিচালিত হবে সাউথইস্ট ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম।
ব্যাংকটির অভ্যন্তরীণ সূত্র বলছে, স্থায়ী এমডি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে পারে শিগগিরই। নতুন নেতৃত্বের অধীনে ব্যাংক কতটা গতিশীলতা অর্জন করতে পারে, সে দিকেই এখন নজর সংশ্লিষ্টদের।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জমির দলিল তুলতে কত টাকা লাগে? জেনে নিন খরচের হিসাব
- একই জমির মালিক দুইজন? সত্যতা যাচাই করবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম কত: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- আজকের সোনার দাম কত: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- OPPO Reno 17 Pro: লঞ্চ কবে, দাম কত ও কী থাকছে নতুন ফিচারে?
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৮টি দেশের টাকার মান
- আজ প্রতি ভরি ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম কত
- Pulsar F250-এ ২০ হাজার টাকা ছাড়, N160 ও 150-এ উপহার
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৯টি দেশের টাকার বিনিময় হার
- Yamaha FZS V5 Hybrid-এর দাম কত? ফিচার ও মাইলেজ জানুন