MD. Razib Ali
Senior Reporter
পুঁজিবাজারে এ কেমন খেলা? সূচক কমছে, তবুও রকেটের গতিতে বাড়ছে মূলধন!
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে অস্থিরতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে লেনদেন এবং প্রধান মূল্যসূচকে পতন দেখা গেলেও বাজার মূলধনে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ থাকলেও বাজারে ধারাবাহিকতার অভাব ছিল স্পষ্ট।
লেনদেনের চিত্র
গত সপ্তাহের প্রথম কার্যদিবস, ৩ আগস্ট, ডিএসইতে লেনদেন ১১ শো ৩৭ কোটি ৪০ লাখ টাকা ছাড়িয়ে যায়, যা ছিল গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। তবে এই ইতিবাচক ধারা বজায় থাকেনি। পরের কার্যদিবস, ৪ আগস্ট, লেনদেন ২০০ কোটি টাকার বেশি কমে দাঁড়ায় ৯১১ কোটি ৭৩ লাখ। সপ্তাহের বাকি দুই কার্যদিবসে লেনদেন আরও কমে যথাক্রমে ৮৮৯ কোটি ৯৫ লাখ এবং ৭০৬ কোটি ৪০ লাখে নেমে আসে।
সূচক ও বাজার মূলধন
আগের দুই সপ্তাহের ঊর্ধ্বমুখী প্রবণতা গত সপ্তাহে ধরে রাখতে পারেনি ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স। সপ্তাহ ব্যবধানে ৩৫ পয়েন্ট হারিয়ে সূচকটি ৫,৪০৮.০৭ পয়েন্টে নেমে এসেছে। তবে সূচকের পতনের বিপরীতে বাজার মূলধনে দেখা গেছে ভিন্ন চিত্র। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন ২,৮৫৬ কোটি টাকা বা ০.৪ শতাংশ বেড়ে ৭ লাখ ১৫ হাজার ৭৯ কোটি টাকায় দাঁড়িয়েছে।
খাতভিত্তিক পর্যালোচনা
খাতভিত্তিক লেনদেনে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। ব্যাংক খাতের দৈনিক গড় লেনদেন কমেছে ১২.১৯ শতাংশ। অন্যদিকে, ওষুধ ও রসায়ন খাতে লেনদেন প্রায় ৩৬ শতাংশ বেড়েছে। সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে পাট খাতে, যেখানে দৈনিক গড় লেনদেন ১৭৫ শতাংশ বেড়েছে।
দাম বৃদ্ধি ও কমার শীর্ষে যারা
গত সপ্তাহে দাম বৃদ্ধির তালিকায় শীর্ষ ৫ কোম্পানির মধ্যে চারটিই ছিল 'এ' ক্যাটাগরির এবং একটি 'বি' ক্যাটাগরির। বিপরীতে, দাম কমার তালিকায় থাকা শীর্ষ ৫ কোম্পানির মধ্যে তিনটি 'এ' ক্যাটাগরি এবং দুটি 'বি' ক্যাটাগরির। শেয়ারশূন্য বিও অ্যাকাউন্ট বৃদ্ধি
লেনদেন কমার পাশাপাশি শেয়ারশূন্য বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে। শেয়ারবাজারের হিসাবরক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য অনুযায়ী, সপ্তাহ ব্যবধানে শেয়ারশূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা ৭১১টি বেড়েছে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম