সারজিসের অপপ্রচারে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন, ১০ কোটি টাকার মানহানি মামলা
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর: সাংবাদিক তুহিন হত্যা মামলায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে ন্যাশনাল কনজারভেটিভ পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করার আবেদন করেছেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।
মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলার আবেদনটি দাখিল করা হয়।
তানভীর সিরাজ অভিযোগ করেন, “সাংবাদিক তুহিনকে অপরাধী চক্রের ভিডিও ধারণের কারণে হত্যা করা হয়েছে। কিন্তু সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালিয়েছে, যা দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।”
তিনি আরও জানান, জিএমপি কমিশনার ইতোমধ্যে নিশ্চিত করেছেন হত্যাকাণ্ডে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি এই মামলা দায়েরের আবেদন করেছেন।
এদিকে, মামলার বিষয়ে সারজিস আলম বা এনসিপির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026: রোল নম্বর থাকলেই মিলবে ফল, দেখে নিন সহজ নিয়ম
- বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই ও বিএসইসি
- রাত ৮টার পর ২৩ কোটি টাকা লেনদেন, ১৬ কর্মকর্তাকে তলব
- বিনিয়োগকারীদের নজরে ডেল্টা লাইফ, আর্থিক প্রতিবেদনে চমক
- ৫ আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ, তবে শর্ত আছে
- বাজুসের নতুন দরে আজকের স্বর্ণের মূল্য জানুন
- ইসলামী ব্যাংকের নতুন সিদ্ধান্তে হাজারো গ্রাহকের স্বস্তি!
- ডিএসই ও সিএসইতে ইতিবাচক প্রবণতা, বাড়ছে শেয়ারের দাম
- শহীদুল্লাহ হলের ভিডিও বিতর্কে সামনে এলো অভিযুক্তদের পরিচয়
- 'এমবাপ্পে বাংলাদেশে'—বড় ঘোষণার পর যা জানাল সরকার
- BCB compliance report উঠে এলো গুরুত্বপূর্ণ সুপারিশ
- IMEI নম্বর চেক করার সহজ উপায়; Android ও iPhone-এ IMEI দেখবেন যেভাবে
- দুই বছর পর একই মঞ্চে শেখ হাসিনা ও সাকিব, প্রকাশ্যে তালিকা
- নবম পে-স্কেল নিয়ে চূড়ান্ত প্রস্তুতি, অপেক্ষা মন্ত্রিসভার অনুমোদনের
- ব্যান্ডেজ পরে আলোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী, নেপথ্যে যে ঘটনা