গ্লোবাল ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংক ৩০ জুন ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে জানা যায়, আলোচ্য সময়ে ব্যাংকটির আর্থিক ফলাফল আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে নেতিবাচক হয়েছে।
প্রকাশিত তথ্যমতে, দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ০৬ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৬ পয়সা।
চলতি অর্থবছরের জানুয়ারি-জুন ছয় মাসে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৬ টাকা ৫৬ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৯৭ পয়সা।
ক্যাশফ্লো বিবরণীতে দেখা যায়, দ্বিতীয় প্রান্তিক শেষে শেয়ার প্রতি নগদ প্রবাহ দাঁড়িয়েছে মাইনাস ৯ টাকা ০৮ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল পজিটিভ ১ টাকা ৩০ পয়সা। এছাড়া ৩০ জুন ২০২৫ তারিখে শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে মাইনাস ৩৮ টাকা ৩৩ পয়সা।
আর্থিক প্রতিবেদনের পরিসংখ্যান ইঙ্গিত করছে, ব্যাংকটির আয় ও নগদ প্রবাহে উল্লেখযোগ্য ঘাটতি তৈরি হয়েছে, যা এর মূলধন অবস্থান ও শেয়ারহোল্ডারদের রিটার্নে চাপ সৃষ্টি করতে পারে।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ