চলতি সপ্তাহে ৭ কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে
নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো— এনআরবিসি ব্যাংক, সাউথবাংলা ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), গ্লোবাল ইসলামী ব্যাংক, ফিনিক্স ফাইন্যান্স, নিটল ইন্স্যুরেন্স ও শিকদার ইন্স্যুরেন্স। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।
এজিএমে আলোচ্যসূচির মধ্যে লভ্যাংশ অনুমোদন একটি গুরুত্বপূর্ণ বিষয়। নিটল ইন্স্যুরেন্স ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ প্রস্তাব করেছে। অন্যদিকে শিকদার ইন্স্যুরেন্স ৫ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে, যা কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য প্রযোজ্য।
অন্য পাঁচ কোম্পানি— এনআরবিসি ব্যাংক, সাউথবাংলা ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ফিনিক্স ফাইন্যান্স সমাপ্ত অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ প্রস্তাব করেনি।
এজিএমের সময়সূচি
১৮ আগস্ট: সোশ্যাল ইসলামী ব্যাংক, সকাল ১১টা (ডিজিটাল প্ল্যাটফর্মে)।
১৯ আগস্ট:
নিটল ইন্স্যুরেন্স, সকাল ১১টা (ডিজিটাল প্ল্যাটফর্মে)
সাউথবাংলা ব্যাংক, সকাল ১১টা (ডিজিটাল প্ল্যাটফর্মে)
গ্লোবাল ইসলামী ব্যাংক (সময় পরে জানানো হবে)
২১ আগস্ট:
শিকদার ইন্স্যুরেন্স, সকাল ১০টা ৩০ মিনিটে (ডিজিটাল প্ল্যাটফর্মে)
ফিনিক্স ফাইন্যান্স, সকাল ১১টা (ডিজিটাল প্ল্যাটফর্মে)
এনআরবিসি ব্যাংক, সকাল ১১টা (ডিজিটাল প্ল্যাটফর্মে)
এজিএম শেষে শেয়ারহোল্ডারদের অনুমোদনের ভিত্তিতে লভ্যাংশসহ অন্যান্য প্রস্তাব কার্যকর হবে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: জেনে নিন সময়সূচি, পরিসংখ্যান ও লাইভ দেখার উপায়
- শেয়ারবাজারে বড় উত্থান, নতুন নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
- আর্জেন্টিনা বনাম স্পেন: টানা চার বিশ্বকাপেই মিলেছে ভবিষ্যদ্বাণী কপাল পুড়ছে যে দলের
- আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে যোগদান
- মক্কা-মদিনায় জমি কিনতে কত টাকা লাগে? জানুন বর্তমান বাজারদর
- বেনজীর ও হাদী হত্যা মামলায় বড় আপডেট
- একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- পরিচালনা বোর্ডে ফিরতে চান পিপলস লিজিংয়ের উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- ফ্রান্স দলের নতুন কোচ, চুক্তিতে সই সম্পন্ন