অসুস্থ হয়ে হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: চোখের চিকিৎসা শেষে বিদেশ থেকে দেশে ফিরেই অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত গভীরে অসুস্থতা দেখা দিলে তাকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, রাত ১২টার দিকে গুলশানের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফখরুল। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। রাত ৩টার দিকে জাহিদ হোসেন জানান, “আলহামদুলিল্লাহ, মহাসচিব এখন স্থিতিশীল আছেন। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সবার কাছে দোয়া চাই।”
হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মোমিনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে বিএনপি মহাসচিবের।
দিনের শুরুটা ছিল অন্য রকম। স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে চোখের ফলোআপ চিকিৎসা শেষে ব্যাংকক থেকে দেশে ফিরেছিলেন মির্জা ফখরুল। সন্ধ্যায় ঢাকায় নেমে গুলশানের বাসায় যান, সেখান থেকে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে যোগ দেন চেয়ারপারসনের কার্যালয়ে। রাত ১১টা পর্যন্ত বৈঠক শেষে বাসায় ফেরেন তিনি। এর কিছুক্ষণ পরেই অসুস্থতা দেখা দেয়।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম