মার্জিন বিধিমালা ২০২৫ খসড়া প্রকাশ, বিনিয়োগকারীদের জন্য বড় ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজারে নতুন দিকনির্দেশনার পথে বড় এক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ৯৬৮তম কমিশন সভায় চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে ‘মার্জিন বিধিমালা, ২০২৫’-এর খসড়া অনুমোদন করা হয়েছে।
বিএসইসি জানিয়েছে, শেয়ারবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশ এবং প্রান্তিক বিনিয়োগকারীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতেই এই খসড়া প্রণয়ন করা হয়েছে। নতুন বিধিমালার মূল লক্ষ্য হলো মার্জিন অর্থায়নের কারণে সৃষ্ট বাজার ঝুঁকি, ক্রেডিট ঝুঁকি এবং পদ্ধতিগত ঝুঁকি কমানো এবং বাজারে সুশাসন প্রতিষ্ঠা করা।
খসড়া বিধিমালাটি ইতিমধ্যেই বিএসইসির ওয়েবসাইট এবং জাতীয় দৈনিকে প্রকাশ করা হয়েছে। ফলে অংশীজন, বিনিয়োগকারী ও সাধারণ জনগণ তাদের মতামত জানাতে পারবেন। ১৯ আগস্ট ডুয়া নিউজে বিষয়টি নিয়ে বিস্তারিত প্রতিবেদনও প্রকাশ করা হয়েছিল।
কমিশন জানিয়েছে, প্রাপ্ত মতামত পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও বিয়োজনের পর বিধিমালাটি চূড়ান্ত করা হবে। চূড়ান্ত অনুমোদনের পর এটি সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে কার্যকর হবে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: দুই সন্তান হলে মাসে ৬ হাজার টাকা, কারা পাবেন এই ভাতা
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- আজকের সোনার দাম ১৮, ২১ ও ২২ ক্যারেট কত?
- আজ ৯/১৯/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম