ডিএসই ব্লক মার্কেটে শীর্ষে রেনাটা, লেনদেন ১৭ কোটি টাকা ছাড়ালো
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। দিনশেষে ব্লক মার্কেটের মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৭ কোটি ১ লাখ ৭৩ হাজার টাকা।
ডিএসইর পরিসংখ্যান অনুযায়ী, ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে রেনাটা পিএলসি’র শেয়ারে, যার পরিমাণ ৪ কোটি ৬০ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৬৮ হাজার টাকার।
তৃতীয় স্থানে ছিল রিলায়েন্স ওয়ান: দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, যার লেনদেনের পরিমাণ ১ কোটি ২০ লাখ ৭৯ হাজার টাকা।
এছাড়া ব্লক মার্কেটে উল্লেখযোগ্য লেনদেন করেছে আরও দুটি কোম্পানি—
স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি – ১ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকা
এসপি সিরামিকস লিমিটেড – ১ কোটি ২০ হাজার টাকা
ডিএসইর ব্লক মার্কেটে সাধারণত বড় আকারের শেয়ার ক্রয়-বিক্রয় হয়, যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেশি থাকে। সোমবারের লেনদেনে বিশেষভাবে ওষুধ, বীমা এবং সিরামিক খাতের কোম্পানিগুলোর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- কলকাতায় কড়াকড়ি, বাংলাদেশি ভ্রমণকারীদের জরুরি পরামর্শ
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- ডলারের দরপতনে বিশ্ববাজারে সোনার দামে বড় উল্লম্ফন
- যেসব সরকারি চাকরিজীবীদের পে-স্কেল না দিতে বলেছে টিআইবি
- সোনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর