সাত কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, দেখবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সরকারি সাত কলেজকে ঘিরে গঠিত প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)-এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) ডিসিইউ প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের ফলাফল দেখতে পারবেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সাবজেক্ট ও কলেজ চয়েজ কার্যক্রমে অংশ নিতে পারবেন।
তবে এতে সতর্ক করে বলা হয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসঙ্গতি বা ভুলত্রুটি ধরা পড়লে কর্তৃপক্ষ তা সংশোধন কিংবা প্রয়োজনে সম্পূর্ণ ফলাফল বাতিল করার ক্ষমতা রাখে।
এর আগে গত ২২ ও ২৩ আগস্ট অনুষ্ঠিত হয় ডিসিইউ ভর্তি পরীক্ষা। তিনটি ইউনিটে তিন শিফটে নেয়া এ পরীক্ষায় অংশগ্রহণ করেন হাজারো শিক্ষার্থী। যেখানে ১১ হাজার ১৫০টি আসনের বিপরীতে আবেদন করেন প্রায় ৭২ হাজার পরীক্ষার্থী।
এত বিপুল প্রতিযোগিতার মধ্যে যারা মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন, তাদের জন্য পরবর্তী ধাপটি হবে ভর্তির পথচলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়।
ফলাফল দেখতে এখানেক্লিক করুন
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া: ১১ গোলের ম্যাচ শেষ, জানুন ফলাফল
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৮টি দেশের টাকার মান
- চলছে বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ আজ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: সরাসরি দেখুন LIVE
- বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচ আজ, কখন ও কোথায় দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ আজ, লাইভ দেখার সহজ উপায়