ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহজুড়ে সূচক বাড়ল ৬১ পয়েন্ট, গড় লেনদেন বেড়েছে ২১ শতাংশ

সদ্য সমাপ্ত সপ্তাহে (১৫ থেকে ১৯ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রধান সূচক ডিএসইএক্স ৬০ দশমিক ৭৩ পয়েন্ট বা ১.১২ শতাংশ বেড়ে ৫ হাজার ৫০৫ দশমিক ৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে সূচকটি ছিল ৫ হাজার ৪৪৪ দশমিক ৯১ পয়েন্টে।

বাছাই করা কোম্পানির সূচক ডিএস৩০ ২৬ দশমিক ৩৩ পয়েন্ট বা ১.২৮ শতাংশ বেড়েছে।

শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১৬ দশমিক ৭৮ পয়েন্ট বা ১.৫৯ শতাংশ বেড়েছে।

তবে ক্ষুদ্র ও মাঝারি কোম্পানির সূচক ডিএসএমইএক্স ১৯ দশমিক ২৯ পয়েন্ট বা ২.০৫ শতাংশ কমেছে।

সপ্তাহে ডিএসইতে মোট ৪ হাজার ৪৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। দৈনিক গড় লেনদেন ৮০৮ কোটি ৭২ লাখ টাকায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৬৬৫ কোটি ৭৪ লাখ টাকা। অর্থাৎ গড় লেনদেন বেড়েছে ২১.৪৮ শতাংশ।

সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন ৬ লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি টাকায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহের চেয়ে ০.৫২ শতাংশ বেশি।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডিএসইএক্স বেড়েছে ১৩.১৬ শতাংশ।

সপ্তাহে বাজারের সার্বিক রিটার্ন ছিল ১.১৯ শতাংশ। সপ্তাহ শেষে বাজারের মূল্য-আয় অনুপাত (পিই) দাঁড়িয়েছে ৮ দশমিক ২২।

সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে ১৫৩টির দর বেড়েছে, ১৫৮টির দর কমেছে এবং ৪০টির দর অপরিবর্তিত ছিল।

আজকের শেয়ারবাজার

সবচেয়ে বেশি পড়া

শেয়ারবাজারের আরও খবর

সব খবর