ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহজুড়ে দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যালস

সদ্য সমাপ্ত সপ্তাহে (১৫ থেকে ১৯ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে ওয়াটা কেমিক্যালসের। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দর ৪৩.৮৩ শতাংশ বেড়ে ১২৭ টাকা ৩০ পয়সা থেকে ১৮৩ টাকা ১০ পয়সায় উঠেছে। কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরির, মূল্য-আয় অনুপাত (পিই) ১৪ দশমিক ০৪।

দরবৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নাভানা সিএনজির দর সপ্তাহের ব্যবধানে ২১.১১ শতাংশ বেড়ে ১৮ টাকা থেকে ২১ টাকা ৮০ পয়সায় উঠেছে। কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরির, মূল্য-আয় অনুপাত (পিই) ৭৭ দশমিক ৮৬।

আর ২০.১৯ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, সপ্তাহ শেষে যার দর দাঁড়ায় ২৫ টাকা ৬০ পয়সায়। কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরির।

এ ছাড়া সপ্তাহজুড়ে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো— জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ ২০ শতাংশ, মালেক স্পিনিং মিলস ১৯.৬৪ শতাংশ, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ১৯.৩৯ শতাংশ, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ ১৮.০১ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ১৭.৬৪ শতাংশ, রহিমা ফুড করপোরেশন ১৫.৫৫ শতাংশ, এএফসি অ্যাগ্রো বায়োটেক ১৫.৩৮ শতাংশ।

শীর্ষ দশের মধ্যে পাঁচটি ‘জেড’ ক্যাটাগরির, তিনটি ‘এ’ ক্যাটাগরির, দুটি ‘বি’ ক্যাটাগরির কোম্পানি রয়েছে।

সবচেয়ে বেশি পড়া

শেয়ারবাজারের আরও খবর

সব খবর