বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জানালো বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিনিয়োগকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। এর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) একই ধরনের সতর্কবার্তা জারি করেছিল।
বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স বিভাগ জানিয়েছে, প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিনিয়োগকারীদের লক্ষ্য করে সক্রিয় রয়েছে। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আকর্ষণীয় প্রস্তাব পাঠায়। শুরুতে স্বল্প মুনাফা প্রদর্শন করে বিনিয়োগকারীর আস্থা অর্জন করে এবং পরবর্তীতে বড় অঙ্কের বিনিয়োগে প্ররোচিত করে। এরপর অতিরিক্ত টাকা দাবি করে এবং শেষ পর্যন্ত বিনিয়োগকারীদের যোগাযোগ তালিকা থেকে সরিয়ে দেয়।
বিএসইসির নির্দেশনা
বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য কমিশন তিনটি মূল বিষয় জোর দিয়ে উল্লেখ করেছে—
সামাজিক যোগাযোগমাধ্যমে আসা কোনো বিনিয়োগ প্রস্তাবে সাড়া না দেওয়া।
বৈধভাবে শেয়ারবাজারে অংশ নিতে হলে নিজের নামে বিও (BO ID) হিসাব খোলা এবং তা কেবল নিবন্ধিত স্টক ব্রোকার, ডিপোজিটরি পার্টিসিপ্যান্ট, মার্চেন্ট ব্যাংকার বা পোর্টফোলিও ম্যানেজারের মাধ্যমে খোলা।
প্রতিটি লেনদেন সঠিকভাবে নিজের বিও হিসাবেই প্রতিফলিত হচ্ছে কি না তা নিয়মিত যাচাই করা।
অনিয়মের তথ্য জানানোর আহ্বান
বিএসইসি জানিয়েছে, কোনো ধরনের অনিয়ম বা প্রতারণার তথ্য পাওয়া গেলে তা কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স বিভাগে ই-মেইল ([email protected]) করে জানাতে হবে।
কমিশন মনে করছে, বৈধ কাঠামোর বাইরে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। তাই নিয়ম মেনে এবং নিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে শেয়ারবাজারে বিনিয়োগ করলেই বিনিয়োগকারীরা সুরক্ষিত থাকতে পারবেন।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- ঢাকাসহ ৮ বিভাগে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- ওবায়দুল কাদেরের সেই ‘মাসুদ’ বদলি
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- এক ক্লিকেই কি বাড়বে ওয়াই-ফাই স্পিড? জেনে নিন বাস্তবতা
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের বাজারদর
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম