অবশেষে মুখ খুললেন নুরুল হক নুরের স্ত্রী
নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের স্ত্রী মারিয়া নুর বলেছেন, গত ৮ বছরেও তার স্বামীর ওপর এত নৃশংস ও ন্যক্কারজনক হামলা ঘটেনি।
রোববার (৩১ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্বামী নুরুল হক নুরকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মারিয়া নুর বলেন, “আমার লাইফটা সম্পূর্ণ আলাদা। তারপরও মিডিয়ার সামনে আসতে বাধ্য হলাম। ৩০ আগস্ট ঘটনাটি যখন ঘটে, আমি লাইভ দেখছিলাম। আমি কখনো কল্পনা করতে পারিনি। স্তব্ধ হয়ে গেছি, কিছু বর্ণনা করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না।”
তিনি আরও অভিযোগ করেন, ডাকসু নির্বাচনে আগে আওয়ামী ফ্যাসিস্ট ছাত্রলীগ-যুবলীগের দ্বারা নুরের ওপর হামলা হয়েছে। তবে বর্তমানে প্রশাসনের সময়ে এমন হামলা তার কাছে কল্পনাতীত। “গত ৮ বছরে ফ্যাসিস্ট আমলেও এতটা ন্যক্কারজনক হামলা হয়নি,” বলেন মারিয়া নুর।
মারিয়া নুর নুরের শারীরিক অবস্থারও উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, নুরের ব্রেন, নাক ও চোয়ালে আঘাত লেগেছে, পাশাপাশি মেরুদণ্ডসহ বিভিন্ন স্থানে আঘাত পৌঁছেছে। ডাক্তাররা বলছেন, ৩৬ ঘণ্টা অবজারভেশনের পরই কিছু বলা যাবে। জ্ঞান ফিরে এসেছে, কিন্তু এখনো পূর্ণ আশঙ্কামুক্ত নয়।
তিনি দেশবাসীর কাছে নুরের জন্য দোয়া কামনা করেন এবং বলেন, “উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার ব্যবস্থা করা হোক।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ