শিবলী রুবাইয়াত: ১০০০ কোটি টাকা আত্মসাৎ, বিএসইসি'র সাবেক প্রধান গ্রেপ্তার
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে এক হাজার কোটি টাকা আত্মসাতের একটি চাঞ্চল্যকর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আজ সকালে আদালতে হাজির করার পর শিবলী রুবাইয়াতের গ্রেপ্তার দেখানোর বিষয়ে দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলাটি দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়েছে যে, প্রতারণা, জাল-জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৮৭ কোটি টাকার জমিকে অতিমূল্যায়ন করে মোট এক হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এই মামলার আসামিদের তালিকায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি, শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ মোট ৩০ জন রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, এই বিপুল অর্থ শ্রীপুর টাউনশিপ লিমিটেড নামে একটি নবগঠিত কোম্পানির বন্ড ইস্যুর মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল। অর্থ উত্তোলনের সময় সেন্ট্রাল ইনফরমেশন ব্যুরো (সিআইবি) প্রতিবেদন সংগ্রহ বা বন্ধক রাখা সম্পত্তির সঠিক যাচাই ছাড়াই অস্বাভাবিক উচ্চমূল্য দেখানো হয়।
প্রাথমিকভাবে এক হাজার কোটি টাকার মধ্যে ২০০ কোটি টাকা ফিক্সড ডিপোজিট (এফডিআর) করা হয়। অবশিষ্ট ৮০০ কোটি টাকা বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। দুদকের তদন্তে উঠে এসেছে যে, এসব লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং সংঘটিত হয়েছে।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আইন প্রয়োগকারী সংস্থা শিবলী রুবাইয়াতকে গ্রেপ্তার করে। তখন থেকেই তিনি কারা হেফাজতে রয়েছেন।
আমিনুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- একই জমির মালিক দুইজন? সত্যতা যাচাই করবেন যেভাবে
- জমির খতিয়ান অনলাইনে দেখার নিয়ম ও কপি পাওয়ার পদ্ধতি
- জমির দলিল তুলতে কত টাকা লাগে? জেনে নিন খরচের হিসাব
- আজকের স্বর্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম কত
- আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম কত
- দলিল ও খতিয়ানে জমির পরিমাণ আলাদা? জেনে নিন করণীয়
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৭টি দেশের টাকার বিনিময় হার
- OPPO Reno 17 Pro: লঞ্চ কবে, দাম কত ও কী থাকছে নতুন ফিচারে?
- আজকের সোনার দাম কত: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৮টি দেশের টাকার মান
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৪টি দেশের টাকার বিনিময় হার
- Pulsar F250-এ ২০ হাজার টাকা ছাড়, N160 ও 150-এ উপহার
- Yamaha FZS V5 Hybrid-এর দাম কত? ফিচার ও মাইলেজ জানুন
- Royal Enfield Himalayan 750-এর দাম ও লঞ্চ নিয়ে যা জানা গেল