MD. Razib Ali
Senior Reporter
ডাকসু নির্বাচন ফলাফল: এইমাত্র ফলাফল নিয়ে যা জানালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা
ব্রেকিং: ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা আজ রাতেই
অবশেষে অবসান হচ্ছে অপেক্ষার প্রহর। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল আজ রাতের মধ্যেই ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। মঙ্গলবার রাত পৌনে ১০টায় গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
অধ্যাপক জসীম উদ্দিন বলেন, "ওএমআর মেশিনে ভোট গণনা দ্রুত গতিতে ও স্বচ্ছভাবে চলছে। সব কেন্দ্রেই একই সঙ্গে গণনা কার্যক্রম পরিচালিত হচ্ছে।" তিনি আরও যোগ করেন, "যদিও নির্দিষ্ট সময় বলা কঠিন, তবে আমরা নিশ্চিত করছি, আজ রাতের মধ্যেই সকল ফলাফল প্রকাশ করা হবে। কিছু কেন্দ্রের গণনা এগিয়ে থাকলেও, কয়েকটি কেন্দ্র কিছুটা পিছিয়ে আছে।"
গণনা প্রক্রিয়ায় বিলম্বের কারণ ব্যাখ্যা করে এই শিক্ষক জানান, "ডাকসুর ব্যালটের পাঁচটি পাতাকে মেশিনে প্রবেশ করানোর আগে আলাদা করতে হচ্ছে। প্রতিটি ব্যালট বাক্স খোলার পরই এই পৃথকীকরণের কাজটি সম্পন্ন করতে হচ্ছে, যা কিছুটা সময়সাপেক্ষ।"উল্লেখ্য, মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর থেকেই আটটি কেন্দ্রে চলছে টান টান উত্তেজনাপূর্ণ ভোট গণনা। এদিকে, নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ছাত্রদলসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ইতোমধ্যে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেছেন, যা নির্বাচনকে ঘিরে আরও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।
এবারের ডাকসু নির্বাচনে মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।
মোট ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে ৪০৯ জন পুরুষ এবং ৬২ জন নারী। সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী লড়েছেন সহসভাপতি (ভিপি) পদে, যেখানে ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন প্রার্থী লড়ছেন।
আরও পড়ুন:
ডাকসু নির্বাচন ফলাফল: কারা বিজয়ী হবেন, জানালেন এসএম ফরহাদ
ভোট গননা শেষ না হতেই অনেক বড় সুখবর পেলো ভিপি প্রার্থী উমামা
ডাকসু নির্বাচন ফলাফল: ইউল্যাব কেন্দ্রে তীব্র উত্তেজনা!
অন্যান্য পদগুলোর মধ্যে কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১২ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ৯ জন, ক্রীড়া সম্পাদক পদে ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১২ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন, মানবাধিকার ও আইন সম্পাদক পদে ১১ জন এবং ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। এছাড়াও, ১৩টি সদস্য পদের জন্য সর্বোচ্চ ২১৭ জন প্রার্থী লড়ছেন।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- খতিয়ানে নিজের নাম আছে কি না দেখবেন যেভাবে, জানুন সহজ পদ্ধতি
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া: ১১ গোলের ম্যাচ শেষ, জানুন ফলাফল
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৮টি দেশের টাকার মান
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ আজ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ, কখন, কোথায় কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- vivo X500 Pro Max: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারি
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: সরাসরি দেখুন LIVE
- বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচ আজ, কখন ও কোথায় দেখবেন লাইভ
- HONOR Magic9 Pro Max: দাম, ক্যামেরা, ব্যাটারি ও স্পেসিফিকেশন
- আবহাওয়ার খবর: ৬০ কিমি বেগে হাওয়ার শঙ্কা, ৩ বন্দরে সংকেত