MD Zamirul Islam
Senior Reporter
কৃষি ঋণে বিশাল সুখবর! আড়াই লাখ পর্যন্ত ঋণে লাগবে না CIB চার্জ
এখন থেকে ব্যাংকগুলো আড়াই লাখ টাকা পর্যন্ত কৃষি ও পল্লী ঋণ বিতরণের ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে কোনো ‘ক্রেডিট ইনফরমেশন ব্যুরো’ (সিআইবি) চার্জ নিতে পারবে না। বিশেষ করে, ক্ষুদ্রঋণ বিতরণকারী সংস্থা (এমএফআই) বা এনজিও-র সংশ্লিষ্টতা ছাড়া ব্যাংকগুলো যখন নিজস্ব ব্যবস্থাপনায় এই ঋণ বিতরণ করবে, তখন এই নিয়ম প্রযোজ্য হবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারে জানানো হয়েছে, কৃষি ও পল্লী ঋণ গ্রহীতাদের ঋণ প্রাপ্তি প্রক্রিয়াকে আরও সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, চলতি পঞ্জিকা বছরের ৫ মে বাংলাদেশ ব্যাংকের সিআইবি বিভাগ একটি সার্কুলার জারি করে জানিয়েছিল যে, কৃষি ও পল্লী ঋণের আওতায় শস্য-ফসল সহ অন্যান্য খাতে সর্বোচ্চ আড়াই লাখ টাকা পর্যন্ত নতুন বা নবায়িত ঋণের আবেদনকারী, সহ-আবেদনকারী এবং গ্যারান্টারদের সিআইবি রিপোর্টের জন্য আরোপিত সার্ভিস চার্জ মওকুফ করা হবে।
তবে, কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণে দেখা গেছে যে, ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে সিআইবি চার্জ আদায় করা সত্ত্বেও, খুব কম সংখ্যক ঋণের বিপরীতেই তারা বাংলাদেশ ব্যাংকে এই চার্জ ফেরত পাওয়ার জন্য আবেদন করছে। এর ফলস্বরূপ, বিপুল সংখ্যক ঋণগ্রহীতা এই চার্জ মওকুফের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
এই বিষয়ে, কৃষি ও পল্লী ঋণ নীতিমালার ২.১.৬ অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে, অগ্রাধিকার খাত হিসেবে গ্রাহক পর্যায়ে স্বল্প সুদে কৃষি ও পল্লী ঋণ নিশ্চিত করার জন্য ব্যাংক কর্তৃক নির্ধারিত সুদের বাইরে কোনো প্রকার অতিরিক্ত চার্জ, প্রসেসিং ফি বা মনিটরিং ফি (যে নামেই ডাকা হোক) ধার্য করা যাবে না। এই নতুন নির্দেশনার মাধ্যমে ব্যাংকগুলো উল্লিখিত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করবে এবং কৃষি ও পল্লী অঞ্চলের ঋণগ্রহীতারা সরাসরি উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য