Alamin Islam
Senior Reporter
আজকের সোনার দাম: ১৮, ২১, ২২ ক্যারেট ১ ভোরি সোনা ও রুপার দাম-৩ অক্টোবর
দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়েছে ২ হাজার ৪১৫ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
কোন মানের সোনায় কত দাম বেড়েছে
২২ ক্যারেট: ভরিতে ২,৪১৫ টাকা বেড়ে দাম হয়েছে ১,৯৫,৩৮৪ টাকা।
২১ ক্যারেট: ভরিতে ২,২৯৮ টাকা বেড়ে দাম হয়েছে ১,৮৬,৪৯৬ টাকা।
১৮ ক্যারেট: ভরিতে ১,৯৭১ টাকা বেড়ে দাম হয়েছে ১,৫৯,৮৫৫ টাকা।
সনাতন পদ্ধতি: ভরিতে ১,৬৮০ টাকা বেড়ে দাম হয়েছে ১,৩২,৭২৫ টাকা।
আগের দামের পরিবর্তন
এর আগে গত ২৪ সেপ্টেম্বর সোনার দাম বাড়িয়ে ভালো মানের এক ভরির দাম করা হয়েছিল ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা, যা ছিল সর্বোচ্চ রেকর্ড। পরে ২৮ সেপ্টেম্বর বাজারে সোনার দাম কমিয়ে আনা হয়। তখন ২২ ক্যারেটের ভরি প্রতি দাম কমে দাঁড়ায় ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা। সোমবার (২৯ সেপ্টেম্বর) পর্যন্ত এই দাম কার্যকর ছিল।
রুপার দাম অপরিবর্তিত
সোনার দাম বাড়লেও রুপার বাজার অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভরিপ্রতি রুপার দাম:
২২ ক্যারেট: ৩,৬২৮ টাকা
২১ ক্যারেট: ৩,৪৫৩ টাকা
১৮ ক্যারেট: ২,৯৬৩ টাকা
সনাতন পদ্ধতি: ২,২২৮ টাকা
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ও স্থানীয় পর্যায়ে তেজাবী সোনার দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে আবারও সোনার দাম সমন্বয় করা হয়েছে।
আব্দুর রহিম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ