ইজেনারেশনের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইজেনারেশন পিএলসি ২০২৫ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ২.২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বুধবার (২৯ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই লভ্যাংশ ঘোষণা করা হয়।
কোম্পানি সূত্রে জানা যায়, সর্বশেষ অর্থবছরে ইজেনারেশনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা, যেখানে আগের বছর ছিল ১ টাকা ৪৪ পয়সা।
তাছাড়া, গত বছর কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) ছিল ১ টাকা ২০ পয়সা, যা আগের বছরে ছিল ২ টাকা ৮০ পয়সা।
২০২৫ সালের ৩০ জুন তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৩৮ পয়সা।
আগামী ২৯ ডিসেম্বর, সোমবার সকাল ১০টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জমির দলিল তুলতে কত টাকা লাগে? জেনে নিন খরচের হিসাব
- একই জমির মালিক দুইজন? সত্যতা যাচাই করবেন যেভাবে
- আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম কত
- আজকের সোনার দাম কত: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার দাম
- আজকের স্বর্ণের দাম কত: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- OPPO Reno 17 Pro: লঞ্চ কবে, দাম কত ও কী থাকছে নতুন ফিচারে?
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৮টি দেশের টাকার মান
- Pulsar F250-এ ২০ হাজার টাকা ছাড়, N160 ও 150-এ উপহার
- আজকের টাকার রেট কত: বেড়েছে ১৯টি দেশের টাকার বিনিময় হার
- Yamaha FZS V5 Hybrid-এর দাম কত? ফিচার ও মাইলেজ জানুন
- Royal Enfield Himalayan 750-এর দাম ও লঞ্চ নিয়ে যা জানা গেল