প্রাইম, ইস্টার্ন , সাউথইস্ট ও পূবালী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠানসমূহ তাদের ৩০ সেপ্টেম্বর, ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও পূবালী ব্যাংক।
প্রাইম ব্যাংক
প্রাইম ব্যাংক পিএলসি-এর চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৯ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে এটি ছিল ১ টাকা ৬৩ পয়সা।
প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর’২৫) ব্যাংকের ইপিএস দাঁড়িয়েছে ৫ টাকা ৪২ পয়সা, আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ২৭ পয়সা। সমাপ্ত প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৯ টাকা ৯৪ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২৫ শেষে ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৮২ পয়সা।
ইস্টার্ন ব্যাংক
ইস্টার্ন ব্যাংকের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৬ পয়সা, আগের বছরের একই সময়ে এটি ছিল ৮৮ পয়সা।
নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর’২৫) ব্যাংকের সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ৬৬ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৯০ পয়সা। সমাপ্ত প্রান্তিকে নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) ১৯ টাকা ৯৪ পয়সা, যেখানে গত বছর একই সময়ে ছিল ১১ টাকা ১৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৫৩ পয়সা।
সাউথইস্ট ব্যাংক
সাউথইস্ট ব্যাংকের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা, আগের অর্থবছরের একই সময়ে এটি ছিল ২৬ পয়সা।
নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর’২৫) ব্যাংকের ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৪৬ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ১৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২৫ টাকা ১৭ পয়সা।
পূবালী ব্যাংক
পূবালী ব্যাংকের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর’২৫) ইপিএস হয়েছে ৭ টাকা, আগের বছর একই সময়ে ছিল ৬ টাকা ৭৪ পয়সা (রিস্টেটেড)।
সমাপ্ত প্রান্তিকে ব্যাংকের শেয়ার প্রতি ক্যাশফ্লো দাঁড়িয়েছে ৬৮ টাকা ৬৪ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে এটি ছিল ৩৫ টাকা ২০ পয়সা। ৩০ সেপ্টেম্বর, ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৫৮ টাকা ৯ পয়সা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- খতিয়ানে নিজের নাম আছে কি না দেখবেন যেভাবে, জানুন সহজ পদ্ধতি
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া: ১১ গোলের ম্যাচ শেষ, জানুন ফলাফল
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৮টি দেশের টাকার মান
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ আজ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ, কখন, কোথায় কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- vivo X500 Pro Max: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারি
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: সরাসরি দেখুন LIVE
- বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচ আজ, কখন ও কোথায় দেখবেন লাইভ
- HONOR Magic9 Pro Max: দাম, ক্যামেরা, ব্যাটারি ও স্পেসিফিকেশন
- আবহাওয়ার খবর: ৬০ কিমি বেগে হাওয়ার শঙ্কা, ৩ বন্দরে সংকেত