MD Zamirul Islam
Senior Reporter
ব্র্যাক ও সাউথইস্ট ব্যাংকে বিদেশি বিনিয়োগ বেড়েছে
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকে বিদেশি বিনিয়োগের প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। এই প্রতিষ্ঠান দুটি হলো ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেড। বাজারের অস্থির পরিস্থিতির মধ্যেও বিদেশিদের অংশগ্রহণ বৃদ্ধি শেয়ারবাজারে ইতিবাচক বার্তা দিচ্ছে।
বাজার বিশ্লেষকদের মতে, এই দুটি ব্যাংকের শক্তিশালী আর্থিক ভিত্তি ও সুশাসনের ধারাবাহিকতা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে এনেছে। তাদের মতে, এই বিনিয়োগ বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে যে দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে বিদেশিরা বাংলাদেশের ব্যাংক খাতে নতুন করে আগ্রহ দেখাচ্ছেন, যা বাজারের জন্য একটি ইতিবাচক ধারা তৈরি করতে পারে।
ব্র্যাক ব্যাংক
ব্র্যাক ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ১৯৯ কোটি ৯ লাখ ২৬ হাজার ১৬৭টি, যার বিপরীতে পরিশোধিত মূলধন ১,৯৯০ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকা। আগস্ট মাসে বিদেশিদের মালিকানায় ছিল ৩৬.০৬% শেয়ার, যা সেপ্টেম্বর মাসে ০.১০ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৩৬.১৬% এ।
এ সময়ে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪৬.১৭%, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১.৬০%, এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৬.০৭% শেয়ার।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি ১২.৫০% ক্যাশ ও ১২.৫০% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ঐ বছরে ব্র্যাক ব্যাংকের শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়ায় ৬ টাকা ৯৫ পয়সা, যা আগের বছরের ৪ টাকা ৭৩ পয়সা থেকে উল্লেখযোগ্যভাবে বেশি।
সাউথইস্ট ব্যাংক
অন্যদিকে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের মোট শেয়ার সংখ্যা ১৩৩ কোটি ৭৩ লাখ ৯৬ হাজার ৩৮৮টি, যার বিপরীতে পরিশোধিত মূলধন ১,৩৩৭ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকা। বিদেশি বিনিয়োগকারীদের মালিকানায় আগস্ট মাসে ছিল ০.৯২% শেয়ার, যা সেপ্টেম্বর মাসে ০.৩৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ১.২৯% এ।
উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩২.০৯%, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৬.৫৯%, এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩০.০৩% শেয়ার।
৩১ ডিসেম্বর ২০২৩ অর্থবছরের জন্য ব্যাংকটি ৬% ক্যাশ ও ৪% স্টক ডিভিডেন্ড প্রদান করেছিল। তবে ২০২৪ অর্থবছরে কোনো ডিভিডেন্ড ঘোষণা করা হয়নি। সেই বছর কোম্পানিটি শেয়ারপ্রতি ৩২ পয়সা আয় করেছিল, যা আগের বছরের ১ টাকা ৬৬ পয়সা থেকে উল্লেখযোগ্যভাবে কম।
শাহারিয়ার শাকিল/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- ২০২৬ সালের সেরা ৫ বাইক, দাম ও মাইলেজ জানুন
- আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচ কবে, কার বিপক্ষে? জানুন সময়সূচি
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন
- বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময়সূচি
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য