শেয়ারহোল্ডারদের বিরক্তি: ড্যাফোডিল কম্পিউটার্স শাস্তির আওতায়
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ড্যাফোডিল কম্পিউটার্স শাস্তির আওতায় আসছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থবছরে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি, ফলে শেয়ারহোল্ডাররা বঞ্চিত হয়েছেন।
২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির নিট মুনাফা দাঁড়িয়েছে ৮০ লাখ টাকা, যা শেয়ারপ্রতি ০.১৬ টাকা। মুনাফার ৭০ শতাংশের বেশি রিটেইন আর্নিংসে রাখার সিদ্ধান্তের কারণে, সংরক্ষিত এই মুনাফার উপর ১০ শতাংশ অতিরিক্ত কর দিতে হবে, যা প্রায় ৮ লাখ টাকা।
২০১৮-১৯ অর্থবছরের অনুমোদিত বাজেট অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার কমপক্ষে ৩০ শতাংশ লভ্যাংশ আকারে শেয়ারহোল্ডারদের দিতে হবে। ৩০ শতাংশের কম লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে, কোম্পানি যেটুকু মুনাফা রেখে দিচ্ছে তার উপরে ১০ শতাংশ হারে কর আরোপ করা হয়।
আগের অর্থবছরের তুলনায় ড্যাফোডিল কম্পিউটার্সের মুনাফা ২৪% কমেছে। ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.২১ টাকা, যা ২০২৪-২৫ এ কমে ০.১৬ টাকায় এসেছে।
বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪৯ কোটি ৯১ লাখ টাকা, এর মধ্যে ৫৮.৬৯ শতাংশ শেয়ার বাজারের বিভিন্ন বিনিয়োগকারীদের মালিকানায় রয়েছে। রবিবার (০২ নভেম্বর) কোম্পানির শেয়ার দর দাঁড়িয়েছে ৪৪.৭০ টাকা।
মুসআব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে বড় উত্থান, নতুন নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসেবে যোগদান
- মক্কা-মদিনায় জমি কিনতে কত টাকা লাগে? জানুন বর্তমান বাজারদর
- একসঙ্গে ৪ মাদ্রাসা ছাত্রীর মৃ'ত্যু
- বেনজীর ও হাদী হত্যা মামলায় বড় আপডেট
- পরিচালনা বোর্ডে ফিরতে চান পিপলস লিজিংয়ের উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা
- প্রয়াত রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি নিয়ে বড় তথ্য দিল সেনাবাহিনী
- আমদানি বাণিজ্যে নতুন নিয়ম জারি বাংলাদেশ ব্যাংকের
- ফ্রান্স দলের নতুন কোচ, চুক্তিতে সই সম্পন্ন