MD. Razib Ali
Senior Reporter
নতুন যুগের সূচনা: বিএসইসির নতুন ‘মার্জিন রুলস, ২০২৫’ জারি, গেজেট প্রকাশ
শেয়ারবাজারে মার্জিন লেনদেন সংক্রান্ত পুরোনো নীতিমালাকে বিদায় জানিয়ে নতুন বিধির পথে হাঁটল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সরকারের গেজেট প্রকাশের মাধ্যমে ১৯৯৯ সালের ‘মার্জিন রুলস’ বাতিল করে নতুন ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন রিপিল) রুলস, ২০২৫’ প্রবর্তনের ঘোষণা দেওয়া হয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তাদের পুরনো “মার্জিন রুলস, ১৯৯৯” রহিত করে এই নতুন বিধিমালা জারি করেছে, যা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার।
৩০ অক্টোবর বিএসইসি কর্তৃক অনুমোদন
নথি অনুসারে, নতুন এই রিপিল বিধিমালাটি বিএসইসি কর্তৃক গত ৩০ অক্টোবর অনুমোদিত হয়। প্রকাশিত সরকারী গেজেটে নিশ্চিত করা হয়েছে যে, ১৯৬৯ সালের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্সের ৩৩ ধারায় প্রদত্ত আইনি ক্ষমতাবলে এই বিধিটি প্রণীত হয়েছে। নতুন রহিতকরণ বিধিমালার শিরোনাম হল – “বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন রিপিল) রুলস, ২০২৫”।
এটি কখন কার্যকর হবে, সেই বিষয়েও স্পষ্ট নির্দেশনা রয়েছে। গেজেটে বলা হয়েছে, এই রিপিল রুলসটি ঠিক সেই তারিখ থেকে কার্যকর হবে, যেদিন মূল “বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) রুলস, ২০২৫” পুরোপুরিভাবে কার্যকর হবে।
পুরোনো মামলার বৈধতা অক্ষুণ্ণ
মার্জিন রুলস পরিবর্তনের এই প্রক্রিয়ায় পুরোনো বিধির অধীনে সম্পন্ন হওয়া কাজগুলির আইনি বৈধতা নিশ্চিত করেছে কমিশন। গেজেট অনুসারে, ‘মার্জিন রুলস, ১৯৯৯’-এর আওতায় ইতোমধ্যে গৃহীত বা সম্পন্ন হওয়া যেকোনো পদক্ষেপ, আইনি মামলা অথবা কার্যক্রম নতুন বিধিমালার কার্যকারিতার পরেও অক্ষুণ্ণ থাকবে। এই ধরনের কার্যক্রমগুলি পূর্বের বিধিমালার অধীনেই নিষ্পত্তি হবে এবং বৈধতা লাভ করবে।
এছাড়াও, নতুন বিধি পুরোপুরি কার্যকর হওয়ার আগে যেসব আইনি মামলা বা প্রসিকিউশন চলমান থাকবে, সেগুলোর নিষ্পত্তি ১৯৯৯ সালের মার্জিন রুলস অনুসারেই করা যাবে। পুরনো বিধিমালাটি ততক্ষণ পর্যন্ত কার্যকর বলে বিবেচিত হবে, যতক্ষণ না নতুন বিধিমালা সম্পূর্ণরূপে বলবৎ হচ্ছে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে রাজশাহী বনাম ঢাকা ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির পাঁচ নেতা
- ১৪ ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংককে সুখবর দিল বিএসইসি
- মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: কোন গ্রেডে কত বেতন বাড়ছে?
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল?
- ডিপিই'র বড় ঘোষণা: প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে সুখবর
- রংপুর বনাম সিলেট: শেষ হলো ম্যাচ, জেনেনিন ফলাফল
- বিশ্বকাপ ভেন্যু ইস্যুতে আইসিসির ‘বার্তা’ নিয়ে ধোঁয়াশা কাটাল বিসিবি
- স্বর্ণের দাম: আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাম কত
- Dhaka Capitals vs Rajshahi Warriors Live : কখন, কোথায় ও কীভাবে লাইভ দেখবেন
- এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন: যা জানালো শিক্ষা বোর্ড
- শেয়ারবাজারে আজ সূচকের চমক, বিক্রেতা সংকটে হল্টেড ৮ কোম্পানি
- চলছে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- ভারত বনাম নিউজিল্যান্ড: শেষ হলো ৬০৬ রানের ওয়ানডে ম্যাচ, জেনেনিন ফলাফল
- বিশ্বকাপে ভারত সফরে অনড় আপত্তি বিসিবির, আইসিসির সঙ্গে বৈঠকে কি হলো?