MD. Razib Ali
Senior Reporter
বিশ্বরেকর্ড: টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়লেন তানজিদ তামিম
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মঙ্গলবার (২ ডিসেম্বর) এক অসাধারণ ফিল্ডিং পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশের তরুণ তারকা তানজিদ হাসান তামিম। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে এই কীর্তি স্থাপন করেন তিনি।
তানজিদ তামিম টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে প্রথম ফিল্ডার হিসেবে এক টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে পাঁচটি ক্যাচ নেওয়ার নজির স্থাপন করলেন। বেন হোয়াইটের ক্যাচটি লুফে নেওয়ার মধ্য দিয়ে তিনি এই বিরল রেকর্ডের অধিকারী হন। এর আগে গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথু হামফ্রিজ ও জর্জ ডকরেলের ক্যাচগুলোও তালুবন্দী করেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটের সামগ্রিক ইতিহাসে আউটফিল্ডে পাঁচটি ক্যাচ নেওয়া তৃতীয় ক্রিকেটার এখন তানজিদ। এই অভিজাত তালিকায় তাঁর আগে নাম লিখিয়েছেন মালদ্বীপের ওয়েদাগে মালিন্দা এবং সুইডেনের সেদিক সাহাক।
তানজিদের এমন উজ্জ্বল দিনে প্রথমে ব্যাট করতে নেমে আইরিশদের ইনিংস ১১৭ রানে গুটিয়ে যায় ১৯ ওভার ৫ বলে। সফরকারী দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন পল স্টার্লিং। বাংলাদেশের পক্ষে বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখান মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন—উভয়েই তিনটি করে উইকেট শিকার করেন।
পাওয়ার প্লেতে আয়ারল্যান্ড আক্রমণাত্মক শুরু করলেও দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ হারায়। বিশেষ করে রিশাদের কার্যকরী লেগ স্পিন ডেলিভারিতে আইরিশ ব্যাটাররা চাপে পড়ে দ্রুত উইকেট হারাতে থাকলে তারা আর ম্যাচে ফিরতে পারেনি।
এম,আর,এ/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ